Dhaka ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পানছড়িতে ৩ বিজিবির অভিযানে ৪১৯ ঘনফুটের বেশি অবৈধ কাঠ আটক গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ চিরনিদ্রায় চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, জানাজায় হাজারো মানুষের ঢল ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামে শুরু হলো শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণ নিহত বেড়ে ৮ মির্জাপুরে মা ও শিশুর মরদেহ উদ্ধার মাদারগঞ্জের সরকারি কর্মকর্তার সীল-স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে, টাকা আত্নসাৎ অভিযোগ ‘বাড়ি আর কত ভাঙব, আর কতবার বানবাম’

রাজস্বের গুরুত্বপূর্ণ দপ্তরে অব্যবস্থাপনা, দ্রুত সংস্কারের দাবি সেবাপ্রার্থী-দলিল লেখকদের

রাব্বি রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সেবাপ্রার্থী ও দলিল লেখকরা। গুরুত্বপূর্ণ এই সরকারি দপ্তরে প্রতিদিন জমি রেজিস্ট্রিসহ বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ ও দলিল লেখক সমিতির সদস্যদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, অফিসের বেশ কিছু জানালার গ্লাস ভাঙা। অফিসের আশপাশের পরিবেশও অপরিচ্ছন্ন। বিভিন্ন স্থানে জমে আছে ময়লা-আবর্জনা। পর্যাপ্ত পানি ও টিউবওয়েলের ব্যবস্থা না থাকায় সেবাপ্রার্থী ও দলিল লেখকদের সমস্যায় পড়তে হচ্ছে।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় মাটি খুঁড়ে ঘরে প্রবেশ, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথি চুরি

অফিসের বাথরুমগুলোর অবস্থাও নাজুক। কয়েকটি বাথরুম ভাঙাচোরা ও অপরিষ্কার থাকায় সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। দীর্ঘ সময় অফিসে অবস্থান করা সেবাপ্রার্থী ও দলিল লেখকদের জন্য বিষয়টি অস্বস্তিকর হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে শহরে পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করণ অভিযান অব্যাহত

দলিল লেখক সমিতির সদস্যরা জানান, জমি রেজিস্ট্রির কাজে তাদের নিয়মিত এই অফিসে আসতে হয়। কিন্তু অফিসের পরিবেশ ও বাথরুমের বেহাল অবস্থার কারণে তাদেরও প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই অভিযোগ করেছেন বিভিন্ন কাজে আসা সাধারণ সেবাপ্রার্থীরাও।

সেবাপ্রার্থীদের প্রশ্ন, সরকারের গুরুত্বপূর্ণ রাজস্ব খাতের সঙ্গে সম্পৃক্ত একটি সরকারি দপ্তরের পরিবেশ কেন এমন অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর থাকবে?

আরও পড়ুনঃ  অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল

তাদের দাবি, দ্রুত অফিসের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি ভাঙা জানালার গ্লাস ও বাথরুম সংস্কার, পর্যাপ্ত পানি ও টিউবওয়েলের ব্যবস্থা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হোক।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন সেবাপ্রার্থী ও দলিল লেখকরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে ৪১৯ ঘনফুটের বেশি অবৈধ কাঠ আটক

রাজস্বের গুরুত্বপূর্ণ দপ্তরে অব্যবস্থাপনা, দ্রুত সংস্কারের দাবি সেবাপ্রার্থী-দলিল লেখকদের

আপডেটের সময়: ০৫:৩৩:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

রাব্বি রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সেবাপ্রার্থী ও দলিল লেখকরা। গুরুত্বপূর্ণ এই সরকারি দপ্তরে প্রতিদিন জমি রেজিস্ট্রিসহ বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ ও দলিল লেখক সমিতির সদস্যদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, অফিসের বেশ কিছু জানালার গ্লাস ভাঙা। অফিসের আশপাশের পরিবেশও অপরিচ্ছন্ন। বিভিন্ন স্থানে জমে আছে ময়লা-আবর্জনা। পর্যাপ্ত পানি ও টিউবওয়েলের ব্যবস্থা না থাকায় সেবাপ্রার্থী ও দলিল লেখকদের সমস্যায় পড়তে হচ্ছে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে শহরে পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করণ অভিযান অব্যাহত

অফিসের বাথরুমগুলোর অবস্থাও নাজুক। কয়েকটি বাথরুম ভাঙাচোরা ও অপরিষ্কার থাকায় সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। দীর্ঘ সময় অফিসে অবস্থান করা সেবাপ্রার্থী ও দলিল লেখকদের জন্য বিষয়টি অস্বস্তিকর হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় মাটি খুঁড়ে ঘরে প্রবেশ, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথি চুরি

দলিল লেখক সমিতির সদস্যরা জানান, জমি রেজিস্ট্রির কাজে তাদের নিয়মিত এই অফিসে আসতে হয়। কিন্তু অফিসের পরিবেশ ও বাথরুমের বেহাল অবস্থার কারণে তাদেরও প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই অভিযোগ করেছেন বিভিন্ন কাজে আসা সাধারণ সেবাপ্রার্থীরাও।

সেবাপ্রার্থীদের প্রশ্ন, সরকারের গুরুত্বপূর্ণ রাজস্ব খাতের সঙ্গে সম্পৃক্ত একটি সরকারি দপ্তরের পরিবেশ কেন এমন অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর থাকবে?

আরও পড়ুনঃ  কালাইয়ে ইউএনওর সঙ্গে অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষকদের সৌজন্যে সাক্ষাৎ