Dhaka ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদপুর পৌরসভার গাড়িচালক সবুজ প্রামানিক সন্ত্রাসী হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি গ্রাহক সমাবেশ ও সচেতনতা বৃদ্ধি চট্টগ্রামে গ্যাসের নামে শুরু হয়েছে পকেট কাটা নজিপুর-ধামইরহাট সড়কে ঝরলো আরও এক প্রাণ অগ্রণী ব্যাংকের লালদিঘি শাখার ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও! রাউজানে কেয়া’র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মেধা-উৎকর্ষের স্বীকৃতি ও সংবর্ধনা লোডশেডিংয়ে বিপর্যস্ত চট্টগ্রামের গ্রামাঞ্চল, উৎপাদনের পরও ঘরে নেই বিদ্যুৎ এক মাসের শেলফ-লাইফ পরীক্ষায় ‘ইস্ট বেকার’ স্লাইস ব্রেডের মাইক্রোবায়োলজিক্যাল বিশ্লেষণ সম্পন্ন বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ

কুলাউড়ায় মাটি খুঁড়ে ঘরে প্রবেশ, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথি চুরি

আহমেদ আক্তার রানা কুলাউড়া

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের কানাইটিকর গ্রামে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরচক্র বসতঘরের টিনের বেড়ার নিচের মাটি খুঁড়ে বড় গর্ত তৈরি করে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে গেছে।
বুধবার (১২ আগস্ট) ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কানাইটিকর গ্রামের বাসিন্দা লিমন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। প্রতিদিনের মতো রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর শেষ রাতের কোনো এক সময়ে চোরেরা ঘরের টিনের বেড়ার নিচ দিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে ভেতরে প্রবেশ করে।
চোরেরা ঘরে থাকা নগদ টাকার পাশাপাশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যাংকের চেকবই নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ঘরের মেঝেতে বড় গর্ত দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চুরির বিষয়টি জানতে পারেন।
গুরুত্বপূর্ণ নথিপত্র, পাসপোর্ট ও চেকবই হারিয়ে ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশেষ করে পাসপোর্ট ও চেকবই অপব্যবহারের আশঙ্কা করছেন তারা।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

আরও পড়ুনঃ  সাঘাটায় দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন
Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদপুর পৌরসভার গাড়িচালক সবুজ প্রামানিক সন্ত্রাসী হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি

কুলাউড়ায় মাটি খুঁড়ে ঘরে প্রবেশ, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথি চুরি

আপডেটের সময়: ০৪:১৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

আহমেদ আক্তার রানা কুলাউড়া

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের কানাইটিকর গ্রামে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরচক্র বসতঘরের টিনের বেড়ার নিচের মাটি খুঁড়ে বড় গর্ত তৈরি করে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে গেছে।
বুধবার (১২ আগস্ট) ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কানাইটিকর গ্রামের বাসিন্দা লিমন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। প্রতিদিনের মতো রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর শেষ রাতের কোনো এক সময়ে চোরেরা ঘরের টিনের বেড়ার নিচ দিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে ভেতরে প্রবেশ করে।
চোরেরা ঘরে থাকা নগদ টাকার পাশাপাশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যাংকের চেকবই নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ঘরের মেঝেতে বড় গর্ত দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চুরির বিষয়টি জানতে পারেন।
গুরুত্বপূর্ণ নথিপত্র, পাসপোর্ট ও চেকবই হারিয়ে ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশেষ করে পাসপোর্ট ও চেকবই অপব্যবহারের আশঙ্কা করছেন তারা।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

আরও পড়ুনঃ  হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান: মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ৩