Dhaka ০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ চিরনিদ্রায় চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, জানাজায় হাজারো মানুষের ঢল ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামে শুরু হলো শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণ নিহত বেড়ে ৮ মির্জাপুরে মা ও শিশুর মরদেহ উদ্ধার মাদারগঞ্জের সরকারি কর্মকর্তার সীল-স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে, টাকা আত্নসাৎ অভিযোগ ‘বাড়ি আর কত ভাঙব, আর কতবার বানবাম’ ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার, চেকপোস্ট-তল্লাশি বাড়িয়েছে ডিএমপি

ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ১৩ সময় দেখুন

রাশেদ রেজা মাগুরা জেলা প্রতিনিধি: হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে মাগুরার শালিখায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার আড়পাড়া কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে শালিখা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন নয়ন সাহা। শালিখা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সাধন কুমার ঘোষ।

আরও পড়ুনঃ  বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী

এছাড়া সভায় উপস্থিত ছিলেন শালিখা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রশান্ত বকশি, যুগ্ম আহ্বায়ক সুবল সাহা, সত্যেন্দ্রনাথ বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিরা। সভায় আগামী ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উৎসব যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ ও আনন্দের সঙ্গে উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অনুষ্ঠানকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে জন্মাষ্টমীর আয়োজন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় আগত ভক্ত ও দর্শনার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুনঃ  হত্যা ও ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লুৎফুর গ্রেপ্তার: চট্টগ্রামে লামা পুলিশের ঝটিকা অভিযান
Tag :
জনপ্রিয় পোস্ট

গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ

ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আপডেটের সময়: ০৮:৩৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

রাশেদ রেজা মাগুরা জেলা প্রতিনিধি: হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে মাগুরার শালিখায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার আড়পাড়া কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে শালিখা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন নয়ন সাহা। শালিখা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সাধন কুমার ঘোষ।

আরও পড়ুনঃ  গ্রাহক সমাবেশ ও সচেতনতা বৃদ্ধি