Dhaka ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিরাজদিখানে কেয়াইন ইউনিয়নে আন্ডারগ্রাউন্ডে পুলিশি অভিযান: ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গ্যাস না পেয়ে চট্টগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৩ অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল চট্টগ্রাম ভাটিয়ারীতে শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩ জাতীয়তাবাদী শ্রমিক দল ধুনট সদর ইউনিয়ন শাখার কমিটি গঠন পানছড়িতে কৃতিত্বের স্বীকৃতি, জিপিএ-৫ পাওয়া পাঁচ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর উচিৎ নয় : নাহিদ চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের, আহত ৫ মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র

অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল

উপজেলা প্রতিনিধি মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)

চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে অশ্রুসিক্ত নয়নে মায়ের জানাজা ও দাফন সম্পন্ন করেছেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়র গোলাম হাসনাইন রাসেল। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে তার মা নুরজাহান রেখার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পার-ভাঙ্গুড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

মায়ের জানাজায় অংশ নিতে শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টার জন্য পুলিশি পাহারায় প্যারোলে মুক্তি পান কারাগারে থাকা রাসেল। মায়ের নিথর দেহ সামনে রেখে তাকে অশ্রুসিক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শেষবারের মতো মায়ের মুখ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচারের প্রতিবাদে নাগরপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন

রাসেলের মায়ের জানাজায় দল-মত নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। স্থানীয়দের হিসাবে, জানাজায় প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষের সমাগম হয়। বিশাল মাঠজুড়ে মানুষের উপস্থিতিতে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

জানাজার আগে রাসেলকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। নির্ধারিত সময়ের মধ্যে মায়ের জানাজা ও দাফন সম্পন্ন করার পর তাকে আবারও পুলিশি পাহারায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে মাদ্রাসায় ভাঙচুরের খবর পেয়ে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ, আটক ৭

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরজাহান রেখা। দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় দেড় মাস আগে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর জানাজায় অংশ নিতে না পারার আশঙ্কায় কান্নায় ভেঙে পড়েছিলেন রাসেল। একটি মামলায় আদালত থেকে জামিন পেলেও অন্য একটি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোয় তার কারামুক্তি আটকে যায়। পরে মানবিক বিবেচনায় মায়ের জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে করা প্যারোলের আবেদন মঞ্জুর হয়।

আরও পড়ুনঃ  খেলার সামগ্রী প্রদান করায় বিদ্যালয় প্রতিষ্ঠাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

জেলা প্রশাসনের অনুমতি অনুযায়ী শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ বিদায়ে অংশ নেন রাসেল। জানাজা ও দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে ফের কারাগারে নেওয়া হয়।

ছবি: মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে চার ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে অশ্রুসিক্ত নয়নে স্বজনদের সঙ্গে রাসেল।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিরাজদিখানে কেয়াইন ইউনিয়নে আন্ডারগ্রাউন্ডে পুলিশি অভিযান: ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল

আপডেটের সময়: ০১:৩৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

উপজেলা প্রতিনিধি মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)

চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে অশ্রুসিক্ত নয়নে মায়ের জানাজা ও দাফন সম্পন্ন করেছেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়র গোলাম হাসনাইন রাসেল। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে তার মা নুরজাহান রেখার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পার-ভাঙ্গুড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

মায়ের জানাজায় অংশ নিতে শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টার জন্য পুলিশি পাহারায় প্যারোলে মুক্তি পান কারাগারে থাকা রাসেল। মায়ের নিথর দেহ সামনে রেখে তাকে অশ্রুসিক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শেষবারের মতো মায়ের মুখ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

আরও পড়ুনঃ  প্রিমিয়ার ইউনিভার্সিটিতে “মেন্টাল হেলথ ফেস্ট ২০২৬” অনুষ্ঠিত

রাসেলের মায়ের জানাজায় দল-মত নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। স্থানীয়দের হিসাবে, জানাজায় প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষের সমাগম হয়। বিশাল মাঠজুড়ে মানুষের উপস্থিতিতে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

জানাজার আগে রাসেলকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। নির্ধারিত সময়ের মধ্যে মায়ের জানাজা ও দাফন সম্পন্ন করার পর তাকে আবারও পুলিশি পাহারায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচারের প্রতিবাদে নাগরপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরজাহান রেখা। দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় দেড় মাস আগে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর জানাজায় অংশ নিতে না পারার আশঙ্কায় কান্নায় ভেঙে পড়েছিলেন রাসেল। একটি মামলায় আদালত থেকে জামিন পেলেও অন্য একটি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোয় তার কারামুক্তি আটকে যায়। পরে মানবিক বিবেচনায় মায়ের জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে করা প্যারোলের আবেদন মঞ্জুর হয়।

আরও পড়ুনঃ  মান্দায় এলজিইডির কার্যসহকারীকে হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইলের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩