Dhaka ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বসুরহাট পৌরসভায় মেয়র পদে আলোচনায় রাজন, ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ আটোয়ারীর তেঁতুলতলা বাজারে মাঝরাতে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাতি বাঘায় হত্যা মামলার দুই আসামি ঢাকা থেকে আটক শ্রীপুরে ভিক্ষুক জুলেখা হত্যা – আসামি শনাক্ত ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন অবহেলা-অযত্নে জৌলুশ হারাচ্ছে বাঁশখালী ইকোপার্ক, ঝুঁকিতে পর্যটন সম্ভাবনা জয়পুরহাটে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত চকরিয়ায় আজকের জনবাণীর ভারপ্রাপ্ত সম্পাদকের সঙ্গে কক্সবাজার প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময় ফটিকছড়িতে দাখিলের পর আলিমেও সেরা উপজেলায় আবারও ১ম স্থান অর্জন করল মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক বর্জ্য যাবে পুনর্ব্যবহারে মান্দায় ১ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি টিপু

মির্জাপুরে মা ও শিশুর মরদেহ উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২৪৫ সময় দেখুন

জাহাঙ্গীর আলম প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে নিজ বসতঘর থেকে কনিকা আক্তার (২৫) ও তার চার বছরের শিশু কন্যা রাজিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কনিকা আক্তার ধুপুরিয়া গ্রামের রাজমিস্ত্রি রাজীব হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে রাজীব হোসেন ও কনিকা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল বলে স্থানীয়দের দাবি। বৃহস্পতিবার রাতে রাজীব হোসেন বেড়াতে সিলেটে যান। শুক্রবার সকালে কনিকা তার মেয়েকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

আরও পড়ুনঃ  ফরিদপুরের নগরকান্দায় চরযশোরদী ইউনিয়নে লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ

 

পথে শ্বশুর নাজিমউদ্দিন ও শাশুড়ি তাকে বাবার বাড়িতে যেতে বাধা দেন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। বাড়িতে ফিরে কনিকা মেয়েকে নিয়ে একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে শিশু রাজিয়ার চিৎকার শুনতে পান স্থানীয়রা। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে কনিকাকে রশিতে ঝুলন্ত অবস্থায় এবং বিছানার ওপর শিশু রাজিয়াকে মৃত অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মা ও শিশুর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে দিশারী'র আয়োজনে "সমতার তারুণ্য" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
Tag :

বসুরহাট পৌরসভায় মেয়র পদে আলোচনায় রাজন, ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ

মির্জাপুরে মা ও শিশুর মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৭:১৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

জাহাঙ্গীর আলম প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে নিজ বসতঘর থেকে কনিকা আক্তার (২৫) ও তার চার বছরের শিশু কন্যা রাজিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কনিকা আক্তার ধুপুরিয়া গ্রামের রাজমিস্ত্রি রাজীব হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে রাজীব হোসেন ও কনিকা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল বলে স্থানীয়দের দাবি। বৃহস্পতিবার রাতে রাজীব হোসেন বেড়াতে সিলেটে যান। শুক্রবার সকালে কনিকা তার মেয়েকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

আরও পড়ুনঃ  ফরিদপুরের নগরকান্দায় চরযশোরদী ইউনিয়নে লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ

 

পথে শ্বশুর নাজিমউদ্দিন ও শাশুড়ি তাকে বাবার বাড়িতে যেতে বাধা দেন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। বাড়িতে ফিরে কনিকা মেয়েকে নিয়ে একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে শিশু রাজিয়ার চিৎকার শুনতে পান স্থানীয়রা। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে কনিকাকে রশিতে ঝুলন্ত অবস্থায় এবং বিছানার ওপর শিশু রাজিয়াকে মৃত অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মা ও শিশুর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি