Dhaka ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নীলফামারীর ডিমলায় পরিত্যক্ত স্থান থেকে লাশ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযান: ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক শিশুর শৈশব কাটছে ভয়-আতঙ্কে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব নিলেন ইদ্রিস মিয়া নাগরপুরে ‘বেজি গ্রুপ’-এর প্রধান অমিওসহ গ্রেপ্তার ৪ মেহেন্দিগঞ্জে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে নারীকে অচেতন করে টাকা-স্বর্ণ-ফোন ছিনতাই পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল লামায় বালু খেকো চক্রের তান্ডব প্রতিবাদ করায় সাংবাদিক ও এলাকাবাসীকে গুমের হুমকি পত্নীতলা সীমান্তে আবারো ৭ ভারতীয় নাগরিকের অবস্থান শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

সৈয়দপুরে আগাম আলু ও সবজি চাষে ব্যস্ত কৃষক

নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীর সৈয়দপুরে আগাম আলু ও সবজি আবাদের তোড়জোড় শুরু হয়েছে। ধান কেটে নেওয়ার পর পরই আলু ও নানা ধরনের সবজির আবাদে নেমে পড়েছেন এলাকার কৃষকরা। ৬০-৭০ দিনে এ আলুতে হবে কৃষকের মেয়ের বিয়ে, সাংসারিক খরচ, বাবুগিরি ও ঋণ শোধের পালা। আলু শুধু লাভজনক ফসল নয়, এটি কৃষকের ভাগ্য বদলের ফসল হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা যায় আজ রবিবার (৪ অক্টোবর) নীলফামারী সৈয়দপুরের কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বোতলাগাড়ি ও বাঙালিপুর ইউনিয়নে আগাম আলুর পাশাপাশি শীতের আগাম সবজি চাষেও ধুম লেগেছে। একজনের দেখাদেখি আরেকজন আলু ও সবজির আবাদ করছেন। সৈয়দপুরের কাশিরাম ইউনিয়নের কৃষক আজমত আলী বলেন, স্থানীয় সেভেন জাতের আলু রোপণের ৫০ থেকে ৬০ দিনের মধ্যে তোলা যায়। এবার আবহাওয়া অনুকূলে থাকলে আগাম আলু প্রতি কেজি ১০০ টাকা পর্যন্ত বিক্রি হতে পারে।

আরও পড়ুনঃ  মনন সাহিত্য সংগঠনের ১২১তম পাক্ষিক অধিবেশন সম্পন্ন

আগাম আলুর দাম ভালো পাওয়ার আশায় এবারও তিনি এ জাতের চাষ করছেন। এলাকায় আগাম আলু ও শাক-সবজি আবাদের কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ কারণে নারী কৃষি শ্রমিক ৩৫০ টাকা ও পুরুষ শ্রমিককে ৭০০ টাকা দিতে হচ্ছে বলে জানান বোতলাগাড়ি ইউনিয়নের কৃষক রহিম উদ্দিন। উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে বোতলাগাড়িতে সবচেয়ে বেশি শাক-সবজি আবাদ হয়। ফলে এখানকার উৎপাদিত শাক- সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ বাইরের জেলাগুলোতে সরবরাহ করে থাকে। এই কারণে ইউনিয়নটি শাক-সবজির এলাকা হিসেবে সর্বত্র পরিচিতি লাভ করেছে। এসব শাক-সবজি চাষ করে ওই এলাকার কৃষকরা অভাবের কবল থেকে রক্ষা পেয়েছে। শীতের শাক-সবজি আবাদ করে তারা তাদের অভাব নামক কথার বিদায় জানিয়েছে। প্রতিদিনই সবজি বিক্রি করে জীবনযাত্রার মান বাড়াতেও সক্ষম হয়েছে।

আরও পড়ুনঃ  লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

এই এলাকায় সারা বছর কোনো না কোনো ফসল ফলানোর কারণে কর্মহীন ওইসব বেকার লোকদের কর্মের সংস্থান হয়েছে। বর্তমানে তারা ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মুলা, লাউ, করলা, কাঁচা মরিচ, বরবটি, পালং শাক, নাপা শাক, লাল শাক, প্রভৃতি ক্ষেতে কেউবা স্প্রে করছে, কেউ সেচ দিচ্ছেন আবার কেউ পরিচর্যার কাজও করছেন। তাদের যেন দম ফেলার সময় নেই। এসব শাক-সবজি সৈয়দপুর বাজারে পাইকারদের কাছে বিক্রি করছেন। অনেক পাইকার খেত থেকেই এসব শাক- সবজি কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন ঢাকাসহ অন্যান্য জেলায়। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভুষণ জানান, আমন ধান কাটার পরপরই উঁচু জমিতে আলু ও সবজি রোপণে নেমেছেন তারা। মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সার সরবরাহ নিশ্চিত করতে কৃষি বিভাগ কাজ করছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা ভালো বাজারদর পেয়ে লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  মাটির চুলা থেকে কাঁসার থালা- কোথায় হারালো সেই রান্নাঘরের স্মৃতি

নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হোমায়রা মণ্ডল জানান, বিভিন্ন ইউনিয়নের মাঠে আগাম আমন ধান কাটার পরপরই জমি প্রস্তত করে আলু রোপণ করছেন কৃষকেরা। কেউ আলু রোপণ শেষ করেছেন, আবার কেউ জমি প্রস্তত করছেন। ফলে মাঠে বেড়েছে কৃষক ও কৃষি শ্রমিকদের ব্যস্ততা। বেড়েছে শ্রমিকের চাহিদা ও মজুরিও। তিনি বলেন, আগাম আলু চাষে বিরাট ভূমিকা পালন করছে নীলফামারী জেলা। আর সৈয়দপুরের আগাম জাতের শাক-সবজি আবাদ কৃষিতে বিরাট অবদান রাখছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

নীলফামারীর ডিমলায় পরিত্যক্ত স্থান থেকে লাশ উদ্ধার

সৈয়দপুরে আগাম আলু ও সবজি চাষে ব্যস্ত কৃষক

আপডেটের সময়: ০৫:৪৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীর সৈয়দপুরে আগাম আলু ও সবজি আবাদের তোড়জোড় শুরু হয়েছে। ধান কেটে নেওয়ার পর পরই আলু ও নানা ধরনের সবজির আবাদে নেমে পড়েছেন এলাকার কৃষকরা। ৬০-৭০ দিনে এ আলুতে হবে কৃষকের মেয়ের বিয়ে, সাংসারিক খরচ, বাবুগিরি ও ঋণ শোধের পালা। আলু শুধু লাভজনক ফসল নয়, এটি কৃষকের ভাগ্য বদলের ফসল হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা যায় আজ রবিবার (৪ অক্টোবর) নীলফামারী সৈয়দপুরের কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বোতলাগাড়ি ও বাঙালিপুর ইউনিয়নে আগাম আলুর পাশাপাশি শীতের আগাম সবজি চাষেও ধুম লেগেছে। একজনের দেখাদেখি আরেকজন আলু ও সবজির আবাদ করছেন। সৈয়দপুরের কাশিরাম ইউনিয়নের কৃষক আজমত আলী বলেন, স্থানীয় সেভেন জাতের আলু রোপণের ৫০ থেকে ৬০ দিনের মধ্যে তোলা যায়। এবার আবহাওয়া অনুকূলে থাকলে আগাম আলু প্রতি কেজি ১০০ টাকা পর্যন্ত বিক্রি হতে পারে।

আরও পড়ুনঃ  বদলে গেছে মিরপুরে ফুটপাতের চেহারা

আগাম আলুর দাম ভালো পাওয়ার আশায় এবারও তিনি এ জাতের চাষ করছেন। এলাকায় আগাম আলু ও শাক-সবজি আবাদের কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ কারণে নারী কৃষি শ্রমিক ৩৫০ টাকা ও পুরুষ শ্রমিককে ৭০০ টাকা দিতে হচ্ছে বলে জানান বোতলাগাড়ি ইউনিয়নের কৃষক রহিম উদ্দিন। উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে বোতলাগাড়িতে সবচেয়ে বেশি শাক-সবজি আবাদ হয়। ফলে এখানকার উৎপাদিত শাক- সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ বাইরের জেলাগুলোতে সরবরাহ করে থাকে। এই কারণে ইউনিয়নটি শাক-সবজির এলাকা হিসেবে সর্বত্র পরিচিতি লাভ করেছে। এসব শাক-সবজি চাষ করে ওই এলাকার কৃষকরা অভাবের কবল থেকে রক্ষা পেয়েছে। শীতের শাক-সবজি আবাদ করে তারা তাদের অভাব নামক কথার বিদায় জানিয়েছে। প্রতিদিনই সবজি বিক্রি করে জীবনযাত্রার মান বাড়াতেও সক্ষম হয়েছে।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জ যমুনার চরাঞ্চলে এখনও চলে ঘোড়ার গাড়ি

এই এলাকায় সারা বছর কোনো না কোনো ফসল ফলানোর কারণে কর্মহীন ওইসব বেকার লোকদের কর্মের সংস্থান হয়েছে। বর্তমানে তারা ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মুলা, লাউ, করলা, কাঁচা মরিচ, বরবটি, পালং শাক, নাপা শাক, লাল শাক, প্রভৃতি ক্ষেতে কেউবা স্প্রে করছে, কেউ সেচ দিচ্ছেন আবার কেউ পরিচর্যার কাজও করছেন। তাদের যেন দম ফেলার সময় নেই। এসব শাক-সবজি সৈয়দপুর বাজারে পাইকারদের কাছে বিক্রি করছেন। অনেক পাইকার খেত থেকেই এসব শাক- সবজি কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন ঢাকাসহ অন্যান্য জেলায়। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভুষণ জানান, আমন ধান কাটার পরপরই উঁচু জমিতে আলু ও সবজি রোপণে নেমেছেন তারা। মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সার সরবরাহ নিশ্চিত করতে কৃষি বিভাগ কাজ করছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা ভালো বাজারদর পেয়ে লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় বাদ্যযন্ত্র তৈরির কারিগরদের দুর্দিন, পেশা বদলের শঙ্কা