Dhaka ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নীলফামারীর ডিমলায় পরিত্যক্ত স্থান থেকে লাশ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযান: ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক শিশুর শৈশব কাটছে ভয়-আতঙ্কে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব নিলেন ইদ্রিস মিয়া নাগরপুরে ‘বেজি গ্রুপ’-এর প্রধান অমিওসহ গ্রেপ্তার ৪ মেহেন্দিগঞ্জে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে নারীকে অচেতন করে টাকা-স্বর্ণ-ফোন ছিনতাই পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল লামায় বালু খেকো চক্রের তান্ডব প্রতিবাদ করায় সাংবাদিক ও এলাকাবাসীকে গুমের হুমকি পত্নীতলা সীমান্তে আবারো ৭ ভারতীয় নাগরিকের অবস্থান শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

মাদক বিরোধী বিশেষ অভিযান: ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২৯ সময় দেখুন

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের পাকুড়িহাটা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। ​আজ(৬ অক্টোবর) মঙ্গলবার দুপুরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার কালেরপাড়া ইউনিয়নের পাকুড়িহাটা গ্রামের বদি সরদারের ছেলে বাবু সরদার (৪০) ও একই গ্রামের নুরুল ইসলাম খাজার ছেলে ভোলা শেখ (৩৫)। ​পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, পাকুড়িহাটা গ্রামের বাবু সরদার নিজ বাড়িতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা মজুদ করে মাদকসেবীদের কাছে বিক্রি করছেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ১০০ গ্রাম গাঁজাসহ বাবু সরদার ও ভোলা শেখকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  পবায় জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভায় শফিকুল হক মিলন এমপি

​ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত বাবু সরদারের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। বিভিন্ন সময়ে আইনগত প্রক্রিয়ায় জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় একই ব্যবসায় জড়িয়ে পড়েন। দীর্ঘদিন ধরে পুলিশ তার গতিবিধির ওপর নজরদারি রাখছিল। সোমবার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের দুজনকে গ্রেফতার করা হয়। ​তিনি আরও জানান, এ ঘটনায় ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

নীলফামারীর ডিমলায় পরিত্যক্ত স্থান থেকে লাশ উদ্ধার

মাদক বিরোধী বিশেষ অভিযান: ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক

আপডেটের সময়: ১০:৪২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের পাকুড়িহাটা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। ​আজ(৬ অক্টোবর) মঙ্গলবার দুপুরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার কালেরপাড়া ইউনিয়নের পাকুড়িহাটা গ্রামের বদি সরদারের ছেলে বাবু সরদার (৪০) ও একই গ্রামের নুরুল ইসলাম খাজার ছেলে ভোলা শেখ (৩৫)। ​পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, পাকুড়িহাটা গ্রামের বাবু সরদার নিজ বাড়িতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা মজুদ করে মাদকসেবীদের কাছে বিক্রি করছেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ১০০ গ্রাম গাঁজাসহ বাবু সরদার ও ভোলা শেখকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  কিশোরগঞ্জে মেধাবৃত্তির কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সংবর্ধনা।

​ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত বাবু সরদারের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। বিভিন্ন সময়ে আইনগত প্রক্রিয়ায় জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় একই ব্যবসায় জড়িয়ে পড়েন। দীর্ঘদিন ধরে পুলিশ তার গতিবিধির ওপর নজরদারি রাখছিল। সোমবার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের দুজনকে গ্রেফতার করা হয়। ​তিনি আরও জানান, এ ঘটনায় ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  সরকারি নিষেধাজ্ঞা, সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় জেলেরা