Dhaka ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিশুর শৈশব কাটছে ভয়-আতঙ্কে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব নিলেন ইদ্রিস মিয়া নাগরপুরে ‘বেজি গ্রুপ’-এর প্রধান অমিওসহ গ্রেপ্তার ৪ মেহেন্দিগঞ্জে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে নারীকে অচেতন করে টাকা-স্বর্ণ-ফোন ছিনতাই পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল লামায় বালু খেকো চক্রের তান্ডব প্রতিবাদ করায় সাংবাদিক ও এলাকাবাসীকে গুমের হুমকি পত্নীতলা সীমান্তে আবারো ৭ ভারতীয় নাগরিকের অবস্থান শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান কাউনিয়ায় অর্থাভাবে চিকিৎসা হচ্ছেনা মৌসুমীর বাঁচার আকুতি নজরুলের সৃষ্টিকর্মে নতুন প্রজন্মের অনুপ্রেরণা ঘোড়াঘাটে আলোচনা সভা

নাগরপুরে ‘বেজি গ্রুপ’-এর প্রধান অমিওসহ গ্রেপ্তার ৪

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৬ সময় দেখুন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে কিশোর গ্যাংয়ের প্রধান ও একাধিক মামলার আসামি এনাম জাবির অমিওসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে ‘বেজি গ্রুপ’ নামে পরিচিত ওই কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও রাহাজানিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছিল বলে স্থানীয়রা জানান। ৫ আগস্টের পর গ্রুপটি কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়লেও সম্প্রতি আবারও সক্রিয় হওয়ার অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই কিশোর গ্যাংয়ের সদস্যদের অবস্থান নিশ্চিত হওয়ার পর সোমবার রাতে নাগরপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কিশোর গ্যাংয়ের প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে প্রধান শিক্ষক ফারুক ভূঞার ৯ম স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

গ্রেপ্তারকৃতরা হলেন—গয়হাটা গ্রামের আমিনুর রহমানের ছেলে এনাম জাবির অমিও (২১), আজগর আলীর ছেলে মো. মাসুদ মিয়া (২২), সিরাজুল ইসলামের ছেলে মো. জীবন হোসেন (২১) এবং মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ সাগর হাজীনগর গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম (২০)। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  সরিষাবাড়িতে প্রয়াত উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

শিশুর শৈশব কাটছে ভয়-আতঙ্কে

নাগরপুরে ‘বেজি গ্রুপ’-এর প্রধান অমিওসহ গ্রেপ্তার ৪

আপডেটের সময়: ০৭:১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে কিশোর গ্যাংয়ের প্রধান ও একাধিক মামলার আসামি এনাম জাবির অমিওসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে ‘বেজি গ্রুপ’ নামে পরিচিত ওই কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও রাহাজানিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছিল বলে স্থানীয়রা জানান। ৫ আগস্টের পর গ্রুপটি কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়লেও সম্প্রতি আবারও সক্রিয় হওয়ার অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই কিশোর গ্যাংয়ের সদস্যদের অবস্থান নিশ্চিত হওয়ার পর সোমবার রাতে নাগরপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কিশোর গ্যাংয়ের প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  ধামইরহাটে কৃষক হত্যা মামলায় ৭ আসামি গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতরা হলেন—গয়হাটা গ্রামের আমিনুর রহমানের ছেলে এনাম জাবির অমিও (২১), আজগর আলীর ছেলে মো. মাসুদ মিয়া (২২), সিরাজুল ইসলামের ছেলে মো. জীবন হোসেন (২১) এবং মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ সাগর হাজীনগর গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম (২০)। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  সফিপুরে ওলামা পরিষদের সঙ্গে মেয়র প্রার্থী সাইজুদ্দিন আহম্মেদের মতবিনিময় সভা