Dhaka ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাব ও সাংবাদিকদের বিদায় সংবর্ধনা গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী, প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কুলাউড়ায় বৈধ লাইসেন্স ছাড়াই চলছে করাতকল, নীরব কেন প্রশাসন? কুমিল্লা থেকে সরাসরি কক্সবাজার, ২৬ অক্টোবর থেকে চালু মহানগর এক্সপ্রেস শারদীয় দুর্গোৎসবে কদমতলীতে ট্রাফিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা, স্বস্তিতে পুণ্যার্থী ও সাধারণ মানুষ ভেদরগঞ্জে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা, ২ হাজার ২৬৬ জেলের মাঝে ২৫ কেজি চাল বিতরণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তায় শীলকূপে রাশেদ নূরীর ব্যতিক্রম উদ্যোগ আকমল আলী ঘাটে ইলিশ পাচারে বাধা দেওয়ায় সাংবাদিকদের ওপর হামলা, জিম্মির চেষ্টা লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বারনই নদী পুনরুজ্জীবিত, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তায় শীলকূপে রাশেদ নূরীর ব্যতিক্রম উদ্যোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২৩ সময় দেখুন

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে ১৭ সদস্যের আইনশৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরীর উদ্যোগে গঠিত এ কমিটিতে জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইউনিয়নের টাইমবাজারে শীলকূপ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নবগঠিত কমিটির প্রথম সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী। সভায় দুর্গাপূজার মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজারীদের নির্বিঘ্ন যাতায়াত, যানজট নিরসন এবং উৎসব চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  সিলেটে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক আটক

সভাপতির বক্তব্যে রাশেদ নূরী বলেন, ‘দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও প্রতীক। শীলকূপ ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে ও আনন্দের সঙ্গে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’ তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে কমিটির সদস্যদের সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও তিনি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  শালিখার সীমাখালী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নজরুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কমিটিতে ইউনিয়ন পরিষদের সদস্য, রাজনৈতিক প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় মসজিদের খতিব, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতা, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের রাখা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং পূজার নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

সভায় উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও কমিটির সদস্যসচিব অরুন জয় ধর, রাজনৈতিক প্রতিনিধি ডা. মো. ইউনুছ ও রবিউল আলম, ইউপি সদস্য মিজানুর রহমান সিকদার ও মোহাম্মদ ফিরোজ সিকদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নুসরাত আলমের প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোছাইন সোহাগ, সাংবাদিক প্রতিনিধি শিব্বির আহমদ রানা, স্বাস্থ্য সহকারী পারেসুল আলম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জানে আলম, টাইমবাজার জামে মসজিদের খতিব মাওলানা লেয়াকত আলী, টাইমবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ সোলতান, টাইমবাজার সিএনজি সমিতির সভাপতি মির হোসেন, ইউনিয়ন পরিষদের দফাদার আশরাফ আলী ও স্থানীয় রিয়াজুল হকসহ অনেকে।

আরও পড়ুনঃ  মান্দায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন গ্রেপ্তার

সভায় দুর্গাপূজার আগে ও উৎসব চলাকালে নিরাপত্তাব্যবস্থা জোরদার, সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাব ও সাংবাদিকদের বিদায় সংবর্ধনা

সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তায় শীলকূপে রাশেদ নূরীর ব্যতিক্রম উদ্যোগ

আপডেটের সময়: ০১:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে ১৭ সদস্যের আইনশৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরীর উদ্যোগে গঠিত এ কমিটিতে জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইউনিয়নের টাইমবাজারে শীলকূপ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নবগঠিত কমিটির প্রথম সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী। সভায় দুর্গাপূজার মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজারীদের নির্বিঘ্ন যাতায়াত, যানজট নিরসন এবং উৎসব চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  শালিখার সীমাখালী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নজরুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সভাপতির বক্তব্যে রাশেদ নূরী বলেন, ‘দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও প্রতীক। শীলকূপ ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে ও আনন্দের সঙ্গে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’ তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে কমিটির সদস্যদের সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও তিনি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন