Dhaka ০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক সিলেট বন্দরবাজার থেকে দুর্র্ধ্ষ ছিনতাইকারী তপু গ্রেপ্তার কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ কেরানীগঞ্জে বেড়েই চলেছে অগ্নিদুর্ঘটনা: মুহুরী পট্টি রোডে একটুর জন্য রক্ষা, এলাকাবাসীর উদ্যোগে মিলল নিস্তার দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে: ডিএমপি কমিশনার নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, দেশজুড়ে নিন্দার ঝড় অপরাধ দমনে স্বীকৃতি স্মারক পেলেন, ধুনট থানার ওসি আতিকুল ইসলাম উলিপুরে ১২৫ টি পূজা মন্ডপের চালের ডিও বিতরণ নবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছেন ৪৫০ আনসার-ভিডিপি সদস্য ধুনটে তৃণমূল রাজনীতিতে প্রাণের সঞ্চার মথুরাপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

আকমল আলী ঘাটে ইলিশ পাচারে বাধা দেওয়ায় সাংবাদিকদের ওপর হামলা, জিম্মির চেষ্টা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৮২ সময় দেখুন

আব্দুল হালিম নিরব, ক্রাইম রিপোর্টার চট্টগ্রাম: অভিযোগে নাম উঠেছে বিতর্কিত ‘ভুয়া সাংবাদিক’ এস এম মিজান উল্লাহ সমল কান্তির; প্রশাসনের জড়িত থাকার গুঞ্জন

চট্টগ্রামের আকমল আলী ঘাটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ডিমওয়ালা মা ইলিশ পাচারের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলা ও জিম্মির শিকার হয়েছেন পেশাদার সাংবাদিকরা। ইলিশ পাচার চক্রের মূলহোতা রহমান মাঝির লেলিয়ে দেওয়া ক্যাডার বাহিনী এবং স্থানীয় দুই বিতর্কিত কথিত সাংবাদিকের উসকানিতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জাতীয় দৈনিক অভয়নগর-এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ তারেক হোসাইন ১৪ ই অক্টোবর ২০২৬ ইংরেজি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আজ প্রকাশিত বৃহস্পতিবার ১৫ অক্টোবর  ২০২৬

আরও পড়ুনঃ  একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই রায়পুরের সার্ভেয়ার সাজেদুলের খুঁটির জোর কোথায়?

ঘটনা সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় আকমল আলী ঘাট এলাকায় বস্তায় ভরে মা ইলিশ পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমের ৮-১০ জন সাংবাদিক ঘটনাস্থলে যান। ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহের সময় রহমান মাঝির নির্দেশে তার অজ্ঞাতনামা ৮-১০ জন ক্যাডার সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ক্যামেরা ভাঙচুরের চেষ্টা করে। এ সময় হামলাকারীরা চিৎকার করে বলতে থাকে— “প্রশাসন, কোস্ট গার্ড ও সাংবাদিক সবাইকে ম্যানেজ করা আছে।”

বিতর্কিত সাংবাদিকদের উসকানি ও জিম্মি করার চেষ্টা:

সংবাদ সংগ্রহের একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হন চট্টগ্রামের বিতর্কিত কথিত সাংবাদিক মিজান সমল কান্তি। তারা সাংবাদিকদের সহায়তা না করে উল্টো রহমান মাঝির সন্ত্রাসী বাহিনীর সাথে আঁতাত করেন এবং সাংবাদিকদের বিরুদ্ধে স্থানীয়দের খেপিয়ে তুলে ‘মব’ সৃষ্টি করেন। তাদের প্রত্যক্ষ মদদে সন্ত্রাসীরা সাংবাদিকদের একটি স্থানে অবরুদ্ধ করে বেঁধে রাখার চেষ্টা ও জিম্মি করে রাখে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এই অবৈধ পাচার সিন্ডিকেটের পেছনে স্থানীয় প্রশাসন ও উক্ত কথিত সাংবাদিকদের যোগসাজশ রয়েছে।

আরও পড়ুনঃ  নিরুলকে ঘিরে মেহেন্দিগঞ্জে তোলপাড়, হামলা মামলার চার্জশিটভুক্ত আসামিদের মা ইলিশ অভিযানে উপস্থিতি নিয়ে প্রশ্ন

মিজান সমল কান্তির বিতর্কিত অতীত:

অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত মিজান ও সমল কান্তি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে সাংবাদিকতার আড়ালে নানা অপকর্ম চালিয়ে আসছে। এর আগেও তাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে কখনো ভ্রাম্যমাণ আদালতের ‘ম্যাজিস্ট্রেট’, আবার কখনো ‘সিনিয়র সাংবাদিক’ ভুয়া পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে। চাঁদাবাজির একাধিক ঘটনায় তার ইতিপূর্বেও স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হাতেনাতে আটক হয়েছিল। পুনরায় ইলিশ পাচারকারীদের মদদ ও সাংবাদিকদের ওপর হামলায় তার নাম আসায় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রামের কর্মরত সাংবাদিক সমাজ।

আরও পড়ুনঃ  সিলেটে খাদ্য-বান্ধব কর্মসূচি’র ডিলারদের জন্য সচেতনমূলক সভা অনুষ্ঠিত

আইনি পদক্ষেপ ও প্রতিবাদ:

এ বিষয়ে দৈনিক অভয়নগরের বিভাগীয় ব্যুরো চীফ তারেক হোসাইন জানান, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা চরম নিরাপত্তাহীনতায় পড়েছি। ইলিশ পাচারকারী ও কথিত সাংবাদিকদের বিরুদ্ধে সব তথ্যপ্রমাণসহ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত রহমান মাঝি, তার ক্যাডার বাহিনী এবং উসকানিদাতা বিতর্কিত সাংবাদিকদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

আকমল আলী ঘাটে ইলিশ পাচারে বাধা দেওয়ায় সাংবাদিকদের ওপর হামলা, জিম্মির চেষ্টা

আপডেটের সময়: ১২:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আব্দুল হালিম নিরব, ক্রাইম রিপোর্টার চট্টগ্রাম: অভিযোগে নাম উঠেছে বিতর্কিত ‘ভুয়া সাংবাদিক’ এস এম মিজান উল্লাহ সমল কান্তির; প্রশাসনের জড়িত থাকার গুঞ্জন

চট্টগ্রামের আকমল আলী ঘাটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ডিমওয়ালা মা ইলিশ পাচারের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলা ও জিম্মির শিকার হয়েছেন পেশাদার সাংবাদিকরা। ইলিশ পাচার চক্রের মূলহোতা রহমান মাঝির লেলিয়ে দেওয়া ক্যাডার বাহিনী এবং স্থানীয় দুই বিতর্কিত কথিত সাংবাদিকের উসকানিতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জাতীয় দৈনিক অভয়নগর-এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ তারেক হোসাইন ১৪ ই অক্টোবর ২০২৬ ইংরেজি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আজ প্রকাশিত বৃহস্পতিবার ১৫ অক্টোবর  ২০২৬

আরও পড়ুনঃ  সিলেটে খাদ্য-বান্ধব কর্মসূচি’র ডিলারদের জন্য সচেতনমূলক সভা অনুষ্ঠিত

ঘটনা সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় আকমল আলী ঘাট এলাকায় বস্তায় ভরে মা ইলিশ পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমের ৮-১০ জন সাংবাদিক ঘটনাস্থলে যান। ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহের সময় রহমান মাঝির নির্দেশে তার অজ্ঞাতনামা ৮-১০ জন ক্যাডার সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ক্যামেরা ভাঙচুরের চেষ্টা করে। এ সময় হামলাকারীরা চিৎকার করে বলতে থাকে— “প্রশাসন, কোস্ট গার্ড ও সাংবাদিক সবাইকে ম্যানেজ করা আছে।”

বিতর্কিত সাংবাদিকদের উসকানি ও জিম্মি করার চেষ্টা:

সংবাদ সংগ্রহের একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হন চট্টগ্রামের বিতর্কিত কথিত সাংবাদিক মিজান সমল কান্তি। তারা সাংবাদিকদের সহায়তা না করে উল্টো রহমান মাঝির সন্ত্রাসী বাহিনীর সাথে আঁতাত করেন এবং সাংবাদিকদের বিরুদ্ধে স্থানীয়দের খেপিয়ে তুলে ‘মব’ সৃষ্টি করেন। তাদের প্রত্যক্ষ মদদে সন্ত্রাসীরা সাংবাদিকদের একটি স্থানে অবরুদ্ধ করে বেঁধে রাখার চেষ্টা ও জিম্মি করে রাখে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এই অবৈধ পাচার সিন্ডিকেটের পেছনে স্থানীয় প্রশাসন ও উক্ত কথিত সাংবাদিকদের যোগসাজশ রয়েছে।

আরও পড়ুনঃ  ভোলায় নির্ধারিত সময়ে বাস ছাড়ছে না, ৩০–৪০ মিনিট অপেক্ষায় যাত্রীরা