Dhaka ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদগঞ্জে নানা আয়োজনে হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাঁশখালী সমিতির চট্টগ্রামের মরণোত্তর সম্মাননা ও সনদ প্রদান মেহেন্দিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা নির্বাহী কার্যালয় পরিদর্শন করলেন আখতারুজ্জামান বাচ্চু এমপি বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শ্যামলাগাছি মাঝেরপাড়া ফুটবল একাদশের জয় নগরকান্দায় কুমার নদে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করলেন: শামা ওবায়েদ মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ এবং ধারাবাহিক কর্মসূচির ডাক ধামইরহাটে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ লালপুরে চুরি-ছিনতাই-ডাকাতি প্রতিরোধে পুলিশের নজরদারি জোরদার

মান্দায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন গ্রেপ্তার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় পুলিশের অভিযানে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৬০০ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে মান্দা থানাধীন ৮ নং কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামে উপজেলা মসজিদের দক্ষিণ পাশে একটি আমবাগানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মান্দা উপজেলার উপজেলা গেট সংলগ্ন বড়পই গ্রামের মো. এমদাদুল হকের ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মাহমুদুল হক (৪৫), চকরামাকান্ত পূর্বপাড়া গ্রামের মৃত আইনুদ্দিন প্রামাণিকের ছেলে মো. সুজন হোসেন (২৭), বড়পই উত্তরপাড়া গ্রামের মো. তৌহিদুল ইসলামের ছেলে মো. আব্দুল হাকিম (২৪) এবং একই গ্রামের মো. খোয়াজ হোসেনের ছেলে মো. ইকবাল হোসেন (৩৫)। তাঁরা সবাই নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা।

আরও পড়ুনঃ  অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের তাঁত শিল্প

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে খুচরা পর্যায়ে মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে বড়পই গ্রামের ওই আমবাগানে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির প্রাক্কালে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় তাঁদের হেফাজত থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ট্যাবলেট ও টাকা জব্দতালিকার মাধ্যমে জব্দ করে পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান- এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মান্দা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  নীলফামারীর ডিমলায় পরিত্যক্ত স্থান থেকে লাশ উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদগঞ্জে নানা আয়োজনে হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মান্দায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন গ্রেপ্তার

আপডেটের সময়: ০৫:২১:১০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় পুলিশের অভিযানে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৬০০ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে মান্দা থানাধীন ৮ নং কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামে উপজেলা মসজিদের দক্ষিণ পাশে একটি আমবাগানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মান্দা উপজেলার উপজেলা গেট সংলগ্ন বড়পই গ্রামের মো. এমদাদুল হকের ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মাহমুদুল হক (৪৫), চকরামাকান্ত পূর্বপাড়া গ্রামের মৃত আইনুদ্দিন প্রামাণিকের ছেলে মো. সুজন হোসেন (২৭), বড়পই উত্তরপাড়া গ্রামের মো. তৌহিদুল ইসলামের ছেলে মো. আব্দুল হাকিম (২৪) এবং একই গ্রামের মো. খোয়াজ হোসেনের ছেলে মো. ইকবাল হোসেন (৩৫)। তাঁরা সবাই নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা।

আরও পড়ুনঃ  বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শ্যামলাগাছি মাঝেরপাড়া ফুটবল একাদশের জয়

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে খুচরা পর্যায়ে মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে বড়পই গ্রামের ওই আমবাগানে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির প্রাক্কালে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় তাঁদের হেফাজত থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ট্যাবলেট ও টাকা জব্দতালিকার মাধ্যমে জব্দ করে পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান- এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মান্দা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  মেহেন্দিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত