Dhaka ০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোলায় নির্ধারিত সময়ে বাস ছাড়ছে না, ৩০–৪০ মিনিট অপেক্ষায় যাত্রীরা লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাব ও সাংবাদিকদের বিদায় সংবর্ধনা গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী, প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কুলাউড়ায় বৈধ লাইসেন্স ছাড়াই চলছে করাতকল, নীরব কেন প্রশাসন? কুমিল্লা থেকে সরাসরি কক্সবাজার, ২৬ অক্টোবর থেকে চালু মহানগর এক্সপ্রেস শারদীয় দুর্গোৎসবে কদমতলীতে ট্রাফিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা, স্বস্তিতে পুণ্যার্থী ও সাধারণ মানুষ ভেদরগঞ্জে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা, ২ হাজার ২৬৬ জেলের মাঝে ২৫ কেজি চাল বিতরণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তায় শীলকূপে রাশেদ নূরীর ব্যতিক্রম উদ্যোগ আকমল আলী ঘাটে ইলিশ পাচারে বাধা দেওয়ায় সাংবাদিকদের ওপর হামলা, জিম্মির চেষ্টা লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা থেকে সরাসরি কক্সবাজার, ২৬ অক্টোবর থেকে চালু মহানগর এক্সপ্রেস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১৭ সময় দেখুন

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন এবার কক্সবাজার পর্যন্ত চলবে। আগামী ২৬ অক্টোবর থেকে বর্ধিত রুটে ট্রেনটির যাত্রা শুরু হচ্ছে। এর ফলে ঢাকা থেকে কক্সবাজার যাতায়াতে ট্রেনের সংখ্যা বেড়ে তিনটিতে দাঁড়াবে। একই সঙ্গে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন এলাকার যাত্রীরা নির্ধারিত স্টেশন থেকে ট্রেনে উঠে সরাসরি কক্সবাজার যেতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) মোহাম্মদ সফিকুর রহমানকে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন রুটে ট্রেন চালানোর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) মোহাম্মদ সফিকুর রহমান জানান, ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস চলাচল করবে। পথে বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি থাকায় মধ্যবর্তী এলাকার যাত্রীরাও এ ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ উদ্বোধন ‎ ‎

রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। রাত ২টা ৪০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে। সেখানে ২০ মিনিট বিরতির পর রাত ৩টায় আবার যাত্রা শুরু করে সকাল ৬টায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে। ফেরার পথে ট্রেনটি সকাল ৯টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে। বেলা ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর পর ২০ মিনিট বিরতি দিয়ে সাড়ে ১২টায় আবার যাত্রা শুরু করবে। ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় সন্ধ্যা সাড়ে ৬টা।

আরও পড়ুনঃ  নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজাহান সাজুর মৃত্যু, বিএনপিতে শোকের ছায়া

এ হিসাবে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া কিংবা ফেরার পথে ট্রেনটির যাত্রায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা সময় লাগবে। নতুন রুটে মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে যাত্রাবিরতি দেবে। তবে আগের রুটে থাকা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা স্টেশনে ট্রেনটির বিরতি বাতিল করা হয়েছে। এতদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চলাচল করত।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে গাজাসেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড

তবে এ দুটি ট্রেন চট্টগ্রাম ছাড়া মধ্যবর্তী অন্য কোনো স্টেশনে যাত্রাবিরতি দেয় না। মহানগর এক্সপ্রেস যুক্ত হওয়ায় একদিকে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বাড়বে, অন্যদিকে মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীদের জন্যও কক্সবাজার যাওয়ার সুযোগ তৈরি হবে। ১৬টি কোচ নিয়ে চলাচলকারী মহানগর এক্সপ্রেসে সর্বোচ্চ ৭৩৬টি আসন রয়েছে। ট্রেনটি সোমবার থেকে শনিবার পর্যন্ত সপ্তাহে ছয় দিন চলবে। রোববার থাকবে সাপ্তাহিক বন্ধ। রেলওয়ের এ উদ্যোগে ঢাকা-কক্সবাজার রুটে যাত্রী পরিবহনের সুযোগ সম্প্রসারিত হওয়ার পাশাপাশি কুমিল্লা ও আশপাশের জেলার পর্যটক এবং সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভোলায় নির্ধারিত সময়ে বাস ছাড়ছে না, ৩০–৪০ মিনিট অপেক্ষায় যাত্রীরা

কুমিল্লা থেকে সরাসরি কক্সবাজার, ২৬ অক্টোবর থেকে চালু মহানগর এক্সপ্রেস

আপডেটের সময়: ০৩:৫৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন এবার কক্সবাজার পর্যন্ত চলবে। আগামী ২৬ অক্টোবর থেকে বর্ধিত রুটে ট্রেনটির যাত্রা শুরু হচ্ছে। এর ফলে ঢাকা থেকে কক্সবাজার যাতায়াতে ট্রেনের সংখ্যা বেড়ে তিনটিতে দাঁড়াবে। একই সঙ্গে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন এলাকার যাত্রীরা নির্ধারিত স্টেশন থেকে ট্রেনে উঠে সরাসরি কক্সবাজার যেতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) মোহাম্মদ সফিকুর রহমানকে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন রুটে ট্রেন চালানোর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) মোহাম্মদ সফিকুর রহমান জানান, ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস চলাচল করবে। পথে বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি থাকায় মধ্যবর্তী এলাকার যাত্রীরাও এ ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ  নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজাহান সাজুর মৃত্যু, বিএনপিতে শোকের ছায়া

রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। রাত ২টা ৪০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে। সেখানে ২০ মিনিট বিরতির পর রাত ৩টায় আবার যাত্রা শুরু করে সকাল ৬টায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে। ফেরার পথে ট্রেনটি সকাল ৯টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে। বেলা ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর পর ২০ মিনিট বিরতি দিয়ে সাড়ে ১২টায় আবার যাত্রা শুরু করবে। ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় সন্ধ্যা সাড়ে ৬টা।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে দুটি অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

এ হিসাবে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া কিংবা ফেরার পথে ট্রেনটির যাত্রায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা সময় লাগবে। নতুন রুটে মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে যাত্রাবিরতি দেবে। তবে আগের রুটে থাকা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা স্টেশনে ট্রেনটির বিরতি বাতিল করা হয়েছে। এতদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চলাচল করত।

আরও পড়ুনঃ  ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া