Dhaka ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এই সংসদের মূল্য দুই আনাও নেই ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম ফরিদগঞ্জের সাবেক এমপি সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমানের ইন্তেকাল চট্টগ্রামে অন্যতম শীর্ষ সস্ত্রাসী’ তালিকাভুক্ত বগার ৪ সহযোগী গ্রেপ্তার বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ: জাল ও সরঞ্জাম আগুন দিয়ে ধ্বংস পঙ্গু সিএনজি চালকের চিকিৎসার দায়িত্ব নিলেন বিসিবি পরিচালক আসিফ রব্বানী নগরকান্দায় ৪৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশন পরীক্ষা অনুষ্ঠিত চরণদ্বীপ দরবারে মাইজভান্ডারী কাফেলার শুভাগমন লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার ফুটপাতে দোকান বসালেই মালামাল ক্রোক, মামলা: (ডিএসসিসি) প্রশাসক

সাদুল্লাপুরে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ২০৯ সময় দেখুন

আব্দুর রাজ্জাক সরকার ,স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কিশামত দুর্গাপুর গ্রামে মাটি কাটার
গর্তে জমে থাকা পানিতে ডুবে মিথিলা (৬) নামে  এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত মিথিলা কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে স্থানীয় কিশামত দুর্গাপুর ঝাউলার বাজার এলাকার হাবিবুর রহমানের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) সকালে বাড়ির পাশের একটি মাটি কাটার গর্তে জমে থাকা পানির কাছে খেলতে গিয়েছিল শিশু মিথিলা। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়  সে। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা গর্তের পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  মেহেন্দিগঞ্জে জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিএনপির লিফলেট বিতরণ

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। প্রতিবেশীরাও এমন দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। স্থানীয় সচেতন মহল জানিয়েছে, বিভিন্ন এলাকায় মাটি কাটার পর সৃষ্ট গর্তগুলো দীর্ঘদিন খোলা অবস্থায় পড়ে থাকে। বর্ষা বা বৃষ্টির পানিতে এসব গর্ত বিপজ্জনক জলাধারে পরিণত হয়। তাই দ্রুত এসব গর্ত ভরাট করা অথবা প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এ ঘটনায় এলাকাবাসী ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  দক্ষিণ গফরগাঁও কান্দিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

এই সংসদের মূল্য দুই আনাও নেই ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম

সাদুল্লাপুরে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেটের সময়: ০৪:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

আব্দুর রাজ্জাক সরকার ,স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কিশামত দুর্গাপুর গ্রামে মাটি কাটার
গর্তে জমে থাকা পানিতে ডুবে মিথিলা (৬) নামে  এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত মিথিলা কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে স্থানীয় কিশামত দুর্গাপুর ঝাউলার বাজার এলাকার হাবিবুর রহমানের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) সকালে বাড়ির পাশের একটি মাটি কাটার গর্তে জমে থাকা পানির কাছে খেলতে গিয়েছিল শিশু মিথিলা। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়  সে। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা গর্তের পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, রাজশাহীতে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ​