Dhaka ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৪১ সময় দেখুন

মো: ইউনুছ আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া তিন মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তিন কিশোরী হলো—হরিরামপুর গ্রামের মোছা. মনিজা খাতুন (১৫), মোছা. সালমিদা (১৩) ও মোছা. কাতেমা (১৩)। তারা শাহজাদপুর থানাধীন একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে শাহজাদপুর থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে তিন শিক্ষার্থী নিজ নিজ বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে তাদের অভিভাবকরা শাহজাদপুর থানায় অভিযোগ করলে এ ঘটনায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

 

পুলিশ জানায়, তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় শাহজাদপুর থানার নগরডালা গ্রামে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তিন কিশোরীকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই কিশোরীরা জানায়, প্রেমের টানে তারা বাড়ি থেকে পালিয়ে এসেছিল। পরবর্তী সময়ে প্রেমিকদের সঙ্গে নিয়ে অজানা গন্তব্যে চলে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের। তবে প্রেমিকদের সুনির্দিষ্ট ঠিকানা তারা জানে না বলে পুলিশকে জানিয়েছে।শাহজাদপুর থানার পুলিশ আরও জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান ও অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের দিকনির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. এরশাদুল হকের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করা হয়।পুলিশ জানায়, নিখোঁজ কিশোরীদের সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

শাহজাদপুরে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী উদ্ধার

আপডেটের সময়: ০৬:১৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মো: ইউনুছ আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া তিন মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তিন কিশোরী হলো—হরিরামপুর গ্রামের মোছা. মনিজা খাতুন (১৫), মোছা. সালমিদা (১৩) ও মোছা. কাতেমা (১৩)। তারা শাহজাদপুর থানাধীন একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে শাহজাদপুর থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে তিন শিক্ষার্থী নিজ নিজ বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে তাদের অভিভাবকরা শাহজাদপুর থানায় অভিযোগ করলে এ ঘটনায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আরও পড়ুনঃ  চরপুমদীতে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এমপি মাজহারুল ইসলামকে সংবর্ধনা

 

পুলিশ জানায়, তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় শাহজাদপুর থানার নগরডালা গ্রামে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তিন কিশোরীকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই কিশোরীরা জানায়, প্রেমের টানে তারা বাড়ি থেকে পালিয়ে এসেছিল। পরবর্তী সময়ে প্রেমিকদের সঙ্গে নিয়ে অজানা গন্তব্যে চলে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের। তবে প্রেমিকদের সুনির্দিষ্ট ঠিকানা তারা জানে না বলে পুলিশকে জানিয়েছে।শাহজাদপুর থানার পুলিশ আরও জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান ও অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের দিকনির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. এরশাদুল হকের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করা হয়।পুলিশ জানায়, নিখোঁজ কিশোরীদের সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

আরও পড়ুনঃ  অন্যের বাগান সবুজ করেন অভাব কাটে না নিজের ঘরে