Dhaka ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ আমতলী বাজারের কলা ব্যবসায়ী কামরুল ফকির নিখোঁজ, সন্ধান চায় পরিবার নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প

ধুনটে মারধর ও ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদল নেতা আহত

​ধুনট (বগুড়া) প্রতিনিধি: ​বগুড়ার ধুনট উপজেলায় হেলমেটধারী দুর্বৃত্তদের মারধর ও ছুরিকাঘাতে চৌকিবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব লিমন সরকার (২৫) আহত হয়েছেন। গত শনিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার পাঁচথুপি বাজারের একটি কেজি স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন চৌকিবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব লিমনের সাথে সাক্ষাৎকালে তিনি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, শনিবার রাতে চৌকিবাড়ী ইউনিয়নের নছরৎপুর খেলার মাঠে আয়োজিত একটি ইসলামি জালসা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। রাত ১১টার দিকে পাঁচথুপি বাজারের একটি কেজি স্কুলের সামনে পৌঁছালে আগে থেকেই সেখানে ওত পেতে থাকা হেলমেটধারী কয়েকজন যুবক তাঁর মোটরসাইকেলের
​গতিরোধ করার পর হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করেন। তবে হামলাকারীদের সবার মাথায় হেলমেট থাকায় তিনি কাউকে চিনতে পারেননি।

লিমনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত চৌকিবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব লিমন সরকারের দাবি, পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর এই হামলা চালিয়েছে। ​চৌকিবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব লিমন সরকার উপজেলার বহালগাছা গ্রামের আব্দুল করিমের ছেলে। ​এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
জনপ্রিয় পোস্ট

মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ

ধুনটে মারধর ও ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদল নেতা আহত

আপডেটের সময়: ০৮:৪২:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

​ধুনট (বগুড়া) প্রতিনিধি: ​বগুড়ার ধুনট উপজেলায় হেলমেটধারী দুর্বৃত্তদের মারধর ও ছুরিকাঘাতে চৌকিবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব লিমন সরকার (২৫) আহত হয়েছেন। গত শনিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার পাঁচথুপি বাজারের একটি কেজি স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন চৌকিবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব লিমনের সাথে সাক্ষাৎকালে তিনি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, শনিবার রাতে চৌকিবাড়ী ইউনিয়নের নছরৎপুর খেলার মাঠে আয়োজিত একটি ইসলামি জালসা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। রাত ১১টার দিকে পাঁচথুপি বাজারের একটি কেজি স্কুলের সামনে পৌঁছালে আগে থেকেই সেখানে ওত পেতে থাকা হেলমেটধারী কয়েকজন যুবক তাঁর মোটরসাইকেলের
​গতিরোধ করার পর হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করেন। তবে হামলাকারীদের সবার মাথায় হেলমেট থাকায় তিনি কাউকে চিনতে পারেননি।

আরও পড়ুনঃ  চরপুমদীতে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এমপি মাজহারুল ইসলামকে সংবর্ধনা

লিমনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত চৌকিবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব লিমন সরকারের দাবি, পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর এই হামলা চালিয়েছে। ​চৌকিবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব লিমন সরকার উপজেলার বহালগাছা গ্রামের আব্দুল করিমের ছেলে। ​এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  লালপুরে অনলাইন জুয়া ও বেটিং চক্রের ২ সদস্য আটক