Dhaka ০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা ফটিকছড়িতে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন ডাঃ টিপু এমপি’র আশু রোগমুক্তি কামনায় ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদে দোয়া মাহফিল আটোয়ারীতে স্কুল ফিডিং: পুষ্টির জোগান আর উপস্থিতির আলোয় হাসছে শিশুরা দীঘিনালায় মহিলা কাবাডি দলকে দীঘিনালা জোনের সহযোগিতা প্রদান কৃষ্ণপুরে মাদক, বাল্যবিবাহবিরোধী সচেতনামূলক আলোচনা সভা কচাকাটা থানা এলাকায় ৯৪ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ বগুড়া নগরীর ঝোপগাড়িতে বকুল নামে এক যুবককে গলা কেটে হত্যা! সুবর্ণচরের নুসরাত জাহান পূর্ণতা পেলেন ‘অদম্য মেধাবী’ সংবর্ধনা ফুটপাতের হকার উচ্ছেদ অভিযান চলবে, পক্ষে দাঁড়ালেই ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ করল রাসিক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৭ সময় দেখুন

মোঃ আলাউদ্দীন মন্ডল,রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে স্তূপাকারে জমে থাকা প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।গত ২৭ ও ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. দুই দিনব্যাপী বিশেষ এই অভিযানে ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় বড় ধরনের পদক্ষেপ নেওয়া হলো।

আরও পড়ুনঃ  মান্দায় আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্জ্য অপসারণ কার্যক্রমে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এর মধ্যে একটি এক্সকাভেটর এবং ১৪.৭৫ টন ধারণক্ষমতাসম্পন্ন ৩টি ড্রাম ট্রাক নিয়োজিত ছিল। দুই দিনে মোট ৪৪ ট্রিপের মাধ্যমে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে জমে থাকা প্রায় ৪০০ টন বর্জ্য সম্পূর্ণরূপে অপসারণ করে পুরো এলাকাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন
Tag :
জনপ্রিয় পোস্ট

বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ করল রাসিক

আপডেটের সময়: ০৩:২৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মোঃ আলাউদ্দীন মন্ডল,রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে স্তূপাকারে জমে থাকা প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।গত ২৭ ও ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. দুই দিনব্যাপী বিশেষ এই অভিযানে ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় বড় ধরনের পদক্ষেপ নেওয়া হলো।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও.আইন-শৃঙ্খলা সংক্রান্ত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত