Dhaka ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা ফটিকছড়িতে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন ডাঃ টিপু এমপি’র আশু রোগমুক্তি কামনায় ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদে দোয়া মাহফিল আটোয়ারীতে স্কুল ফিডিং: পুষ্টির জোগান আর উপস্থিতির আলোয় হাসছে শিশুরা দীঘিনালায় মহিলা কাবাডি দলকে দীঘিনালা জোনের সহযোগিতা প্রদান কৃষ্ণপুরে মাদক, বাল্যবিবাহবিরোধী সচেতনামূলক আলোচনা সভা কচাকাটা থানা এলাকায় ৯৪ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ বগুড়া নগরীর ঝোপগাড়িতে বকুল নামে এক যুবককে গলা কেটে হত্যা! সুবর্ণচরের নুসরাত জাহান পূর্ণতা পেলেন ‘অদম্য মেধাবী’ সংবর্ধনা ফুটপাতের হকার উচ্ছেদ অভিযান চলবে, পক্ষে দাঁড়ালেই ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও.আইন-শৃঙ্খলা সংক্রান্ত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ সময় দেখুন

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা–২০২৬ উপলক্ষে গাইবান্ধা জেলার সকল পূজামণ্ডপে নিরাপদ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সনাতনী দের সাথে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, স্বেচ্ছাসেবক নিয়োগ ও পরিচয়পত্র নিশ্চিতকরণ, CCTV/IP ক্যামেরা স্থাপন, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুতের বিকল্প ব্যবস্থা, নারী ও পুরুষের পৃথক প্রবেশ-বাহির পথ, শব্দযন্ত্র ও আতশবাজির ব্যবহার নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও কোনো ধরনের গুজব, অপপ্রচার, সন্দেহজনক ব্যক্তি বা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়। প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা ও যানবাহন ব্যবস্থাপনার বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই না করে প্রতিক্রিয়া নয়: ডিসি জাহিদ

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)।ডি.এম. হাসিবুল বেনজীর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস)মোঃ আরাফাত হোসেন, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও গাইবান্ধা জেলার ৭ টি উপজেলার পূজা উদযাপন কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত সকলের সহযোগিতায় নিরাপদ ও আনন্দময় হবে শারদীয় দুর্গোৎসব।

আরও পড়ুনঃ  হাজার হাজার হেক্টর কৃষিজমিতে চাষ হবে না

Tag :
জনপ্রিয় পোস্ট

বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও.আইন-শৃঙ্খলা সংক্রান্ত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৮:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা–২০২৬ উপলক্ষে গাইবান্ধা জেলার সকল পূজামণ্ডপে নিরাপদ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সনাতনী দের সাথে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, স্বেচ্ছাসেবক নিয়োগ ও পরিচয়পত্র নিশ্চিতকরণ, CCTV/IP ক্যামেরা স্থাপন, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুতের বিকল্প ব্যবস্থা, নারী ও পুরুষের পৃথক প্রবেশ-বাহির পথ, শব্দযন্ত্র ও আতশবাজির ব্যবহার নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও কোনো ধরনের গুজব, অপপ্রচার, সন্দেহজনক ব্যক্তি বা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়। প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা ও যানবাহন ব্যবস্থাপনার বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  লালপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারীর মৃত্যু

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)।ডি.এম. হাসিবুল বেনজীর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস)মোঃ আরাফাত হোসেন, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও গাইবান্ধা জেলার ৭ টি উপজেলার পূজা উদযাপন কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত সকলের সহযোগিতায় নিরাপদ ও আনন্দময় হবে শারদীয় দুর্গোৎসব।

আরও পড়ুনঃ  বগুড়া নগরীর ঝোপগাড়িতে বকুল নামে এক যুবককে গলা কেটে হত্যা!