
মোঃ আলাউদ্দীন মন্ডল,রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে স্তূপাকারে জমে থাকা প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।গত ২৭ ও ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. দুই দিনব্যাপী বিশেষ এই অভিযানে ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় বড় ধরনের পদক্ষেপ নেওয়া হলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্জ্য অপসারণ কার্যক্রমে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এর মধ্যে একটি এক্সকাভেটর এবং ১৪.৭৫ টন ধারণক্ষমতাসম্পন্ন ৩টি ড্রাম ট্রাক নিয়োজিত ছিল। দুই দিনে মোট ৪৪ ট্রিপের মাধ্যমে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে জমে থাকা প্রায় ৪০০ টন বর্জ্য সম্পূর্ণরূপে অপসারণ করে পুরো এলাকাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 









