
আমিনুল,কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর থানা কম্পাউন্ডে দেশীয় মদসহ প্রবেশ করায় রুবেল রানা (৩০) নামের এক যুবককে আটক করে ৩০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমা জাহান সুমাইয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কাজিপুর থানা সূত্রে জানা গেছে, দণ্ডিত রুবেল উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চরভানুডাঙ্গা গ্ৰামের আবু বকরের ছেলে। তার জাতীয় পরিচয়পত্র হারিয়ে যাওয়ায় জিডি করার জন্য কাজিপুর থানায় আসেন। থানার ভেতরে তার আচরণ সন্দেহজনক মনে হলে সাব ইন্সপেক্টর কাজী হুমায়ূন তাকে তল্লাশী করেন। এবং তার কাছে রক্ষিত একটি ব্যাগে ২৫০ মিলি সাইজের ০৪ টি বোতলে দেশীয় পঁচুই জাতীয় মদ পাওয়া যায়, এবং আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে রুবেল তার দোষ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৩০০ টাকা অর্থদণ্ড ও ০৭ দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে জেল হাজতে প্রেরণ করা হয়
প্রতিবেদকের নাম 


















