Dhaka ১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা ফটিকছড়িতে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন ডাঃ টিপু এমপি’র আশু রোগমুক্তি কামনায় ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদে দোয়া মাহফিল আটোয়ারীতে স্কুল ফিডিং: পুষ্টির জোগান আর উপস্থিতির আলোয় হাসছে শিশুরা দীঘিনালায় মহিলা কাবাডি দলকে দীঘিনালা জোনের সহযোগিতা প্রদান কৃষ্ণপুরে মাদক, বাল্যবিবাহবিরোধী সচেতনামূলক আলোচনা সভা কচাকাটা থানা এলাকায় ৯৪ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ বগুড়া নগরীর ঝোপগাড়িতে বকুল নামে এক যুবককে গলা কেটে হত্যা! সুবর্ণচরের নুসরাত জাহান পূর্ণতা পেলেন ‘অদম্য মেধাবী’ সংবর্ধনা ফুটপাতের হকার উচ্ছেদ অভিযান চলবে, পক্ষে দাঁড়ালেই ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

কৃষ্ণপুরে মাদক, বাল্যবিবাহবিরোধী সচেতনামূলক আলোচনা সভা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ সময় দেখুন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরীরর লক্ষ্যে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে সেপ্টেম্বর ২০২৬ বুধবার সকাল ১১.০০ টায় কৃষ্ণপুর ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক এবং নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলমগীর হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর ও হুমকি স্বরূপ। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজ সচেতন মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ: পৌর উদ্যানে মহুয়ার চারা রোপণ করলেন জেলা প্রশাসক

একই সঙ্গে বাল্যবিবাহ বন্ধে অভিভাবকদের সচেতনতা এবং আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা আরও বলেন, নৈতিক অবক্ষয় রোধে শিশু-কিশোরদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। তাদের মাদক, অসামাজিক কর্মকান্ড ও ক্ষতিকর অনলাইন আসক্তি থেকে দূরে রাখতে অভিভাবকদের পাশাপাশি সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে গুরুত্ব সহকারে। স্থানীয় সচেতন মহল মনে করেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক ও বাল্যবিবাহ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য নিয়মিত সচেতনামূলক সভা পরিবার ভিত্তিক নজরদারি এবং তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরী। সম্মিলিত সামাজিক উদ্যোগের মাধ্যমে কৃষ্ণপুর ইউনিয়নকে মাদক ও বাল্যবিবাহ মুক্ত একটি সুস্থ-সুন্দর সমাজ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সিএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চুরি-ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কঠোর নির্দেশ কমিশনারের
Tag :
জনপ্রিয় পোস্ট

বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

কৃষ্ণপুরে মাদক, বাল্যবিবাহবিরোধী সচেতনামূলক আলোচনা সভা

আপডেটের সময়: ০৭:৩৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরীরর লক্ষ্যে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে সেপ্টেম্বর ২০২৬ বুধবার সকাল ১১.০০ টায় কৃষ্ণপুর ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক এবং নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলমগীর হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর ও হুমকি স্বরূপ। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজ সচেতন মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ  মান্দায় আইন-শৃঙ্খলা নিয়ে সভা, পরে সাংবাদিকদের সঙ্গে এমপি টিপুর মতবিনিময়