
নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি: মো:মনিরুজ্জামান: কচাকাটা থানা পুলিশের একটি অভিযানিক দল কচাকাটা থানাধীন দূর্গম চর নারায়নপুর ইউনিয়নের বালাহাটে এলাকায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুরমাদক বিরোধী অভিযান পরিচালনা মোঃ সুমন মিয়া (২৬) কে ৯৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করে। ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একজন মাদক কারবারিকে ৯৪ পিস ভারতীয় ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কচাকাটা থানা এলাকাকে মাদক মুক্ত করতে আমরা বদ্ধপরিকর। এধরনের মাদক বিরোধী অভিযান আমরা অব্যাহত রাখবো।
প্রতিবেদকের নাম 








