Dhaka ১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা ফটিকছড়িতে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন ডাঃ টিপু এমপি’র আশু রোগমুক্তি কামনায় ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদে দোয়া মাহফিল আটোয়ারীতে স্কুল ফিডিং: পুষ্টির জোগান আর উপস্থিতির আলোয় হাসছে শিশুরা দীঘিনালায় মহিলা কাবাডি দলকে দীঘিনালা জোনের সহযোগিতা প্রদান কৃষ্ণপুরে মাদক, বাল্যবিবাহবিরোধী সচেতনামূলক আলোচনা সভা কচাকাটা থানা এলাকায় ৯৪ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ বগুড়া নগরীর ঝোপগাড়িতে বকুল নামে এক যুবককে গলা কেটে হত্যা! সুবর্ণচরের নুসরাত জাহান পূর্ণতা পেলেন ‘অদম্য মেধাবী’ সংবর্ধনা ফুটপাতের হকার উচ্ছেদ অভিযান চলবে, পক্ষে দাঁড়ালেই ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

ফটিকছড়িতে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ সময় দেখুন

মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম:-মহান ২৬শে আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৮তম বার্ষিক উরস শরিফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ধর্মপুর ১নং ওয়ার্ড শাখার আয়োজনে এবং তাজকিয়া’র সহযোগিতায় অদ্য ৩০শে সেপ্টেম্বর২০২৬ইংরেজী বুধবার উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিদ্যালয়ের ১৫০-এর অধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি ৩৫০ এর অধিক ছেলে ও মেয়ে শিক্ষার্থীর জন্য পৃথকভাবে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা।

আরও পড়ুনঃ  রাজশাহীর বক্ষব্যাধি হাসপাতাল এখন নিজেই যেন ব্যাধিগ্রস্ত

ছেলেদের কর্মশালা পরিচালনা করেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সাবেক সভাপতি ডা. কৌশিক সায়মন শুভ এবং মেয়েদের কর্মশালা পরিচালনা করেন ডা. রিহুল জান্নাত। কর্মশালায় সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম, অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের প্রভাব, দুর্বলতা ও ক্লান্তি, মেজাজের পরিবর্তন, পড়াশোনায় মনোযোগ, কিশোর-কিশোরীদের মানসিক সুস্থতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবংস বয়ঃসন্ধিকালীন বিভিন্ন শারীরিক পরিবর্তন ও সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন স্বাস্থ্যসংক্রান্ত প্রশ্নের উত্তর, তাৎক্ষণিক পরামর্শ এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করা হয়।

আরও পড়ুনঃ  যাত্রাবাড়ীতে সাঁড়াশি অভিযান: যুবলীগ নেতাসহ ১৬ জনকে আটক করল পুলিশ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, তাজকিয়া’র সাবেক সহ-সভাপতি আবু সালেহ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ইরফান হাসান, জনসংযোগ বিষয়ক সম্পাদক আলী রেজা সাবের, তাজকিয়া ফটিকছড়ি উপজেলা শাখার সদস্যবৃন্দ এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ধর্মপুর ১নং ওয়ার্ড শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ। এ ধরনের স্বাস্থ্যসচেতনতামূলক ও জনকল্যাণমূলক উদ্যোগ আয়োজনের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকামণ্ডলী সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সম্প্রীতির মেলবন্ধনে, আত্মশুদ্ধির চেতনায় এবং মানবকল্যাণের অঙ্গীকারে–তারুণ্যের শক্তিকে সঙ্গে নিয়ে তাজকিয়া ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ধর্মপুর ১নং ওয়ার্ড শাখার এই সম্মিলিত প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা আমাদের।

আরও পড়ুনঃ  ধুনট উপজেলা ডাক বাংলোর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
Tag :
জনপ্রিয় পোস্ট

বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

ফটিকছড়িতে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন

আপডেটের সময়: ০৯:৪০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম:-মহান ২৬শে আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৮তম বার্ষিক উরস শরিফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ধর্মপুর ১নং ওয়ার্ড শাখার আয়োজনে এবং তাজকিয়া’র সহযোগিতায় অদ্য ৩০শে সেপ্টেম্বর২০২৬ইংরেজী বুধবার উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিদ্যালয়ের ১৫০-এর অধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি ৩৫০ এর অধিক ছেলে ও মেয়ে শিক্ষার্থীর জন্য পৃথকভাবে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা।

আরও পড়ুনঃ  আমানতের টাকা ফেরতের দাবিতে শিবপুর বাজারে মানববন্ধন

ছেলেদের কর্মশালা পরিচালনা করেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সাবেক সভাপতি ডা. কৌশিক সায়মন শুভ এবং মেয়েদের কর্মশালা পরিচালনা করেন ডা. রিহুল জান্নাত। কর্মশালায় সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম, অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের প্রভাব, দুর্বলতা ও ক্লান্তি, মেজাজের পরিবর্তন, পড়াশোনায় মনোযোগ, কিশোর-কিশোরীদের মানসিক সুস্থতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবংস বয়ঃসন্ধিকালীন বিভিন্ন শারীরিক পরিবর্তন ও সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন স্বাস্থ্যসংক্রান্ত প্রশ্নের উত্তর, তাৎক্ষণিক পরামর্শ এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করা হয়।

আরও পড়ুনঃ  চকরিয়ায় ছাত্রদল নেতা জিসানের ম'রদেহ উদ্ধার

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, তাজকিয়া’র সাবেক সহ-সভাপতি আবু সালেহ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ইরফান হাসান, জনসংযোগ বিষয়ক সম্পাদক আলী রেজা সাবের, তাজকিয়া ফটিকছড়ি উপজেলা শাখার সদস্যবৃন্দ এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ধর্মপুর ১নং ওয়ার্ড শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ। এ ধরনের স্বাস্থ্যসচেতনতামূলক ও জনকল্যাণমূলক উদ্যোগ আয়োজনের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকামণ্ডলী সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সম্প্রীতির মেলবন্ধনে, আত্মশুদ্ধির চেতনায় এবং মানবকল্যাণের অঙ্গীকারে–তারুণ্যের শক্তিকে সঙ্গে নিয়ে তাজকিয়া ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ধর্মপুর ১নং ওয়ার্ড শাখার এই সম্মিলিত প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা আমাদের।

আরও পড়ুনঃ  বগুড়া নগরীর ঝোপগাড়িতে বকুল নামে এক যুবককে গলা কেটে হত্যা!