
মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবাসেবনকালে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদেরকে ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর, ২০২৬) সন্ধ্যা ৭:০০ ঘটিকা থেকে রাত ৯:৩০ ঘটিকা পর্যন্ত ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম-এর একটি চৌকস টিমকে সঙ্গে নিয়ে উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ধুরুং এলাকা এবং ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাংগামাটিয়া এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়। অভিযানকালে নিজ নিজ এলাকা থেকে হাতেনাতে ইয়াবাসেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন—
১. মো: ফরহাদ হোসেন (৪২), পিতা: মৃত ফরিদ উদ্দিন, সাং- উত্তর ধুরুং (০৮ নং ওয়ার্ড)।
২. মাহমুদুল হক (২৮), পিতা: মো. ইউসুফ, সাং- দক্ষিণ রাংগামাটিয়া, ফটিকছড়ি পৌরসভা (০৪ নং ওয়ার্ড)।
পরবর্তীকালে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক ২ টি মামলা দায়ের করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামি মো: ফরহাদ হোসেনকে ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২৬,০০০ (ছাব্বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অন্য আসামি মাহমুদুল হককে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মোট ২৬,১০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান শেষে আটককৃত আসামিদের কাছ থেকে উদ্ধার ও জব্দকৃত ইয়াবা আইনানুযায়ী ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 








