Dhaka ১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা ফটিকছড়িতে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন ডাঃ টিপু এমপি’র আশু রোগমুক্তি কামনায় ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদে দোয়া মাহফিল আটোয়ারীতে স্কুল ফিডিং: পুষ্টির জোগান আর উপস্থিতির আলোয় হাসছে শিশুরা দীঘিনালায় মহিলা কাবাডি দলকে দীঘিনালা জোনের সহযোগিতা প্রদান কৃষ্ণপুরে মাদক, বাল্যবিবাহবিরোধী সচেতনামূলক আলোচনা সভা কচাকাটা থানা এলাকায় ৯৪ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ বগুড়া নগরীর ঝোপগাড়িতে বকুল নামে এক যুবককে গলা কেটে হত্যা! সুবর্ণচরের নুসরাত জাহান পূর্ণতা পেলেন ‘অদম্য মেধাবী’ সংবর্ধনা ফুটপাতের হকার উচ্ছেদ অভিযান চলবে, পক্ষে দাঁড়ালেই ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

বগুড়া নগরীর ঝোপগাড়িতে বকুল নামে এক যুবককে গলা কেটে হত্যা!

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ সময় দেখুন

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া:

বগুড়ায় রাকিবুল হাসান বকুল ওরফে ‘ন্যাংরা বকুল’ (৩৯) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। আজ ৩০ সেপ্টেম্বর বুধবার দুপুর ৩টার দিকে নগরীর ঝোপগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।‎নিহত বকুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী পারভীন আক্তার ও শাশুড়ি বুলিকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভুজপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৪ সেবনকারির কারাদণ্ড ও জরিমানা,

‎পুলিশ জানিয়েছে, নিহত বকুলের বিরুদ্ধে দুটি অস্ত্র মামলা, দুটি মাদক মামলা ও নারী নির্যাতনসহ মোট পাঁচটি মামলা রয়েছে।‎পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে পারভীন আক্তারের সঙ্গে বকুলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে ২০২৪ সালের সেপ্টেম্বরে বকুলের বিরুদ্ধে নারী নির্যাতন ও শিশু দমন ট্রাইব্যুনালে মামলা করেন পারভীন। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বকুলের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ে।

আরও পড়ুনঃ  রাজশাহীর বক্ষব্যাধি হাসপাতাল এখন নিজেই যেন ব্যাধিগ্রস্ত

‎বুধবার দুপুরে স্ত্রী পারভীনের সঙ্গে শ্বশুরবাড়িতে যান বকুল। সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও বিবাদ শুরু হয়। একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন বকুলকে কুপিয়ে জখম করার পর গলাকেটে হত্যা করেন বলে অভিযোগ করেন নিহতের স্বজনেরা।‎আসামি আটকের সময় রমজান আলী নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তার ওপর হামলার চেষ্টা করেন নিহতের স্বজনেরা। পরে এসআরবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুনঃ  চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা

‎এসআরবি বগুড়ার স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) নাসির উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আটক দু’জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

বগুড়া নগরীর ঝোপগাড়িতে বকুল নামে এক যুবককে গলা কেটে হত্যা!

আপডেটের সময়: ০৬:৫৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া:

বগুড়ায় রাকিবুল হাসান বকুল ওরফে ‘ন্যাংরা বকুল’ (৩৯) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। আজ ৩০ সেপ্টেম্বর বুধবার দুপুর ৩টার দিকে নগরীর ঝোপগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।‎নিহত বকুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী পারভীন আক্তার ও শাশুড়ি বুলিকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও.আইন-শৃঙ্খলা সংক্রান্ত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎পুলিশ জানিয়েছে, নিহত বকুলের বিরুদ্ধে দুটি অস্ত্র মামলা, দুটি মাদক মামলা ও নারী নির্যাতনসহ মোট পাঁচটি মামলা রয়েছে।‎পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে পারভীন আক্তারের সঙ্গে বকুলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে ২০২৪ সালের সেপ্টেম্বরে বকুলের বিরুদ্ধে নারী নির্যাতন ও শিশু দমন ট্রাইব্যুনালে মামলা করেন পারভীন। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বকুলের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ে।

আরও পড়ুনঃ  রাজশাহীর বক্ষব্যাধি হাসপাতাল এখন নিজেই যেন ব্যাধিগ্রস্ত

‎বুধবার দুপুরে স্ত্রী পারভীনের সঙ্গে শ্বশুরবাড়িতে যান বকুল। সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও বিবাদ শুরু হয়। একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন বকুলকে কুপিয়ে জখম করার পর গলাকেটে হত্যা করেন বলে অভিযোগ করেন নিহতের স্বজনেরা।‎আসামি আটকের সময় রমজান আলী নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তার ওপর হামলার চেষ্টা করেন নিহতের স্বজনেরা। পরে এসআরবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় নিষিদ্ধ যুবলীগের দুই সদস্যসহ বিভিন্ন মামলার ৪ আসামি গ্রেপ্তার