Dhaka ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মনপুরায় জেলের জালে রাজা ইলিশ,বিক্রি ৯ হাজার টাকা শাজাহানপুর উপজেলা যুবদলের সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা ডেমাজানীতে কোমলমতি শিশুদের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ‘এক ইঞ্চি জমিও অনাবাদি নয়’— নন্দীগ্রামের ফল মেলায় এমপি মোশারফ হোসেন ‎গাজীপুরে তেল উৎপাদনকারী কারখানায় আগুন, আধ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে কাউনিয়ায় মানববন্ধন রাঙ্গুনিয়ায় পার্টনার প্রকল্পের কংগ্রেস অনুষ্ঠিত, কৃষকদের মাঝে বীজ-সার ও গাছের চারা বিতরণ মুরাদনগরের কোম্পানীগঞ্জে মাংস ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়: প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন মাদকবিরোধী আন্দোলনে উত্তাল হালুয়াঘাট: মাদকের বিরুদ্ধে ১৩ সংগঠনের হুঙ্কার

রাঙ্গুনিয়ায় পার্টনার প্রকল্পের কংগ্রেস অনুষ্ঠিত, কৃষকদের মাঝে বীজ-সার ও গাছের চারা বিতরণ

‎রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ‎মোঃ মিজানুর রহমান
‎‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কৃষি উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার’ (PARTNER) প্রকল্পের আওতায় একটি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।

‎শনিবার (২০ জুন) সকালে রাঙ্গুনিয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরুল কায়েস।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য শওকত আলী নূর, ইউসুফ চৌধুরী, হেলাল শাহ এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুর উদ্দিন।
‎আলোচকরা বলেন, দেশের কৃষি খাতকে আরও আধুনিক, উৎপাদনমুখী ও টেকসই করতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকের আয় বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের ক্ষেত্রে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

‎তারা আরও বলেন, কৃষিতে নতুন প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত প্রান্তিক কৃষকদের হাতে আমন ধানের বীজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং প্রয়োজনীয় সার তুলে দেওয়া হয়। এতে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ  চকরিয়ার বরইতলীর কৃতি সন্তান সাইফুল্লাহ আবির সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ
Tag :
জনপ্রিয় পোস্ট

মনপুরায় জেলের জালে রাজা ইলিশ,বিক্রি ৯ হাজার টাকা

রাঙ্গুনিয়ায় পার্টনার প্রকল্পের কংগ্রেস অনুষ্ঠিত, কৃষকদের মাঝে বীজ-সার ও গাছের চারা বিতরণ

আপডেটের সময়: ০৫:৪২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

‎রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ‎মোঃ মিজানুর রহমান
‎‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কৃষি উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার’ (PARTNER) প্রকল্পের আওতায় একটি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।

‎শনিবার (২০ জুন) সকালে রাঙ্গুনিয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরুল কায়েস।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য শওকত আলী নূর, ইউসুফ চৌধুরী, হেলাল শাহ এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুর উদ্দিন।
‎আলোচকরা বলেন, দেশের কৃষি খাতকে আরও আধুনিক, উৎপাদনমুখী ও টেকসই করতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকের আয় বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের ক্ষেত্রে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

‎তারা আরও বলেন, কৃষিতে নতুন প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত প্রান্তিক কৃষকদের হাতে আমন ধানের বীজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং প্রয়োজনীয় সার তুলে দেওয়া হয়। এতে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ  সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের পুনর্বহাল নিয়ে বিতর্ক, এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া