Dhaka ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাজাহানপুর উপজেলা যুবদলের সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা ডেমাজানীতে কোমলমতি শিশুদের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ‘এক ইঞ্চি জমিও অনাবাদি নয়’— নন্দীগ্রামের ফল মেলায় এমপি মোশারফ হোসেন ‎গাজীপুরে তেল উৎপাদনকারী কারখানায় আগুন, আধ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে কাউনিয়ায় মানববন্ধন রাঙ্গুনিয়ায় পার্টনার প্রকল্পের কংগ্রেস অনুষ্ঠিত, কৃষকদের মাঝে বীজ-সার ও গাছের চারা বিতরণ মুরাদনগরের কোম্পানীগঞ্জে মাংস ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়: প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন মাদকবিরোধী আন্দোলনে উত্তাল হালুয়াঘাট: মাদকের বিরুদ্ধে ১৩ সংগঠনের হুঙ্কার ঘোড়াঘাটে গ্রামীণ নারীদের সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

‎গাজীপুরে তেল উৎপাদনকারী কারখানায় আগুন, আধ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

‎(এস কে শুভ) স্টাফ রিপোর্টার গাজীপুর
‎‎গাজীপুর মহানগরীর পূবাইলের কলেজগেট (মাইজগাঁও) এলাকায় একটি তেল উৎপাদনকারী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ জুন) দুপুরে অটো গ্রীন অয়েল কোম্পানি নামের কারখানাটিতে আগুন লাগলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের তৎপরতায় প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
‎‎ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ২টা ১০ মিনিটের দিকে কারখানার একটি বয়লার বিস্ফোরিত হলে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

‎ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মো. সবুজ মিয়া জানান, বয়লার বিস্ফোরণের কারণে কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
‎‎তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করা হবে। ‎এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, একই স্থানে অবস্থিত কারখানাটিতে অতীতেও ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ২০১৬ সালের ২৩ জানুয়ারি তখনকার স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে বয়লার বিস্ফোরণের ঘটনায় ছয় শ্রমিক নিহত হন। পরবর্তীতে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করা হয়।
‎‎স্থানীয় সূত্র জানায়, কারখানাটিতে পুরোনো ও পরিত্যক্ত টায়ার প্রক্রিয়াজাত করে তেল উৎপাদন করা হয়।

আরও পড়ুনঃ  ​শতভাগ রোভার জেলার স্বীকৃতি পেল কিশোরগঞ্জ, স্কাউটিংয়ে নতুন মাইলফলক।
Tag :
জনপ্রিয় পোস্ট

শাজাহানপুর উপজেলা যুবদলের সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

‎গাজীপুরে তেল উৎপাদনকারী কারখানায় আগুন, আধ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আপডেটের সময়: ০৫:৪৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

‎(এস কে শুভ) স্টাফ রিপোর্টার গাজীপুর
‎‎গাজীপুর মহানগরীর পূবাইলের কলেজগেট (মাইজগাঁও) এলাকায় একটি তেল উৎপাদনকারী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ জুন) দুপুরে অটো গ্রীন অয়েল কোম্পানি নামের কারখানাটিতে আগুন লাগলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের তৎপরতায় প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
‎‎ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ২টা ১০ মিনিটের দিকে কারখানার একটি বয়লার বিস্ফোরিত হলে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

‎ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মো. সবুজ মিয়া জানান, বয়লার বিস্ফোরণের কারণে কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
‎‎তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করা হবে। ‎এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, একই স্থানে অবস্থিত কারখানাটিতে অতীতেও ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ২০১৬ সালের ২৩ জানুয়ারি তখনকার স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে বয়লার বিস্ফোরণের ঘটনায় ছয় শ্রমিক নিহত হন। পরবর্তীতে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করা হয়।
‎‎স্থানীয় সূত্র জানায়, কারখানাটিতে পুরোনো ও পরিত্যক্ত টায়ার প্রক্রিয়াজাত করে তেল উৎপাদন করা হয়।

আরও পড়ুনঃ  মধ্যরাতে পুলিশের হানা, ঠাকুরগাঁওয়ে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৭