Dhaka ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৩ জুন ঘিরে ঢাকা নিরাপত্তার চাদরে: ডিএমপির নজিরবিহীন সতর্কতা কুলাউড়ায় আসছেন নাসিরউদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম। তারাগঞ্জে অপপ্রচার ও ‘ডিআইএস-ইনফরমেশন’ রোধে উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত পুষ্টি, উদ্যোক্তা ও কৃষি উন্নয়নে জলঢাকায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত টক অব দ্য টাউন রোয়াংছড়ির পিআইও মিলটন দস্তিদার: অনিয়ম ও দুর্নীতির রাজত্ব কায়েমের অভিযোগ মাদারগঞ্জের আ. লীগের ১২ জন নেতাকর্মীদের, জামিন নামঞ্জুর করে জেল-হাজতে প্রেরণ বদলগাছীতে বজ্রপাতে আহত ব্যক্তির মৃত্যু, এলাকায় শোকের ছায়া আজ রাত ১১টার আর্জেন্টিনা ম্যাচে উত্তাল পত্নীতলা, ট্রলে মেতেছে আর্জেন্টিনা-ব্রাজিলের ভক্তরা সংবাদ সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে এজাহার চিকিৎসায় অবহেলার অভিযোগে সরব স্বজনরা, শিশুমৃত্যুতে তোলপাড় বাঁশখালী হাসপাতাল

ডেমাজানীতে কোমলমতি শিশুদের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডেমাজানী গ্রামে কোমলমতি শিশুদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। শনিবার স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে এ উদ্যোগ গ্রহণ করেন শাজাহানপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মহুরী, উপজেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন এবং ৯নং ওয়ার্ড বিএনপির নেতা আইয়ুব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় রফিকুল ইসলাম রফিক বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুনঃ  মাগুরা ডা. লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা নেটওয়ার্ক উদ্বোধন

তিনি আরও বলেন, “বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের মিশন ও ভিশন বাস্তবায়নের লক্ষ্যে দেশের যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয় রয়েছে। সুস্থ ও মেধাবী প্রজন্ম গঠনে খেলাধুলার প্রসার অপরিহার্য।” স্থানীয়রা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ  রাস্তার বেহাল দশায় ক্ষোভে ফুঁসছে কুমারখালীবাসী, দেখার যেন কেউ নেই
Tag :
জনপ্রিয় পোস্ট

২৩ জুন ঘিরে ঢাকা নিরাপত্তার চাদরে: ডিএমপির নজিরবিহীন সতর্কতা

ডেমাজানীতে কোমলমতি শিশুদের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ

আপডেটের সময়: ০৬:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডেমাজানী গ্রামে কোমলমতি শিশুদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। শনিবার স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে এ উদ্যোগ গ্রহণ করেন শাজাহানপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মহুরী, উপজেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন এবং ৯নং ওয়ার্ড বিএনপির নেতা আইয়ুব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় রফিকুল ইসলাম রফিক বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুনঃ  মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ্যাডকিউর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে ছাগল বিতরণ

তিনি আরও বলেন, “বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের মিশন ও ভিশন বাস্তবায়নের লক্ষ্যে দেশের যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয় রয়েছে। সুস্থ ও মেধাবী প্রজন্ম গঠনে খেলাধুলার প্রসার অপরিহার্য।” স্থানীয়রা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ  তরুণদের হাত ধরেই আসবে মাদকমুক্ত বাংলাদেশ