Dhaka ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‎গাজীপুরে তেল উৎপাদনকারী কারখানায় আগুন, আধ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে কাউনিয়ায় মানববন্ধন রাঙ্গুনিয়ায় পার্টনার প্রকল্পের কংগ্রেস অনুষ্ঠিত, কৃষকদের মাঝে বীজ-সার ও গাছের চারা বিতরণ মুরাদনগরের কোম্পানীগঞ্জে মাংস ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়: প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন মাদকবিরোধী আন্দোলনে উত্তাল হালুয়াঘাট: মাদকের বিরুদ্ধে ১৩ সংগঠনের হুঙ্কার ঘোড়াঘাটে গ্রামীণ নারীদের সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন আজ কবি রুদ্রের ৩৫তম মুত্যুবার্ষীকি রাস্তার বেহাল দশায় ক্ষোভে ফুঁসছে কুমারখালীবাসী, দেখার যেন কেউ নেই ​কারওয়ান বাজার ও বাংলামোটরের এআই ট্রাফিক ক্যামেরা বন্ধের গুজব ভিত্তিহীন: ডিএমপি মাদারগঞ্জে কাগজপত্র যাচাই করে, প্রায় ১ কিলোমিটার সরকারি রাস্তার জমি উদ্ধার।

মাদকবিরোধী আন্দোলনে উত্তাল হালুয়াঘাট: মাদকের বিরুদ্ধে ১৩ সংগঠনের হুঙ্কার

মীর আমিনুল ইসলাম বুলবুল, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :

‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ৫নং গাজিরভিটা ইউনিয়নের সমনিয়াপাড়া চৌরাস্তা বাজার মোড়ে স্থানীয় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মাদকবিরোধী এই কর্মসূচিতে স্থানীয় ১৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং সচেতন নাগরিকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে সনাক্তকরণ কিট বিতরণ

সমাবেশে বক্তব্য রাখেন—আইলাতলী প্রতিশ্রুতি শান্তি সংঘের সভাপতি মোঃ আলী আজগর, নব জাগরণ যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি নূর মোহাম্মদ সুমন, গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) হালুয়াঘাট শাখার সভাপতি প্রভাত দ্রং এবং মহাজনিকান্দা স্টুডেন্ট ক্লাবের সভাপতি ফিরুজ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আল-আমিন।

আরও পড়ুনঃ  বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ছাতা মার্কার নুরুল ইসলাম বাচ্চুর বিজয়

বক্তারা বলেন, ‘মাদক বর্তমান সমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ, যা আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের ছোবলে যুবসমাজ আজ বিপথগামী। আমরা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তারা আরও বলেন, ‘এখনও সময় আছে আপনারা ভালো হয়ে যান। হয় মাদক ছাড়ুন, না হলে আমরা আপনাদের হালুয়াঘাট ছাড়া করব। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।’

আরও পড়ুনঃ  প্রবীণ সাংবাদিক মাওলানা মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী "মা" মোহছেনা খাতুন'র ইন্তেকাল

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকের বিরুদ্ধে দুর্ভেদ্য প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণ প্রজন্মের এমন সাহসী উদ্যোগ মাদক নির্মূলে ইতিবাচক ভূমিকা রাখবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎গাজীপুরে তেল উৎপাদনকারী কারখানায় আগুন, আধ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

মাদকবিরোধী আন্দোলনে উত্তাল হালুয়াঘাট: মাদকের বিরুদ্ধে ১৩ সংগঠনের হুঙ্কার

আপডেটের সময়: ০৪:২২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

মীর আমিনুল ইসলাম বুলবুল, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :

‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ৫নং গাজিরভিটা ইউনিয়নের সমনিয়াপাড়া চৌরাস্তা বাজার মোড়ে স্থানীয় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মাদকবিরোধী এই কর্মসূচিতে স্থানীয় ১৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং সচেতন নাগরিকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম মাদরাসা স্কলারশিপ'র মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান