
এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শাজাহানপুর উপজেলা শাখার এক জরুরি সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন যুবদলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) শাজাহানপুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ বেলাল হোসেন বাবু এবং সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে উপজেলা যুবদলের অধীনস্থ সকল ইউনিয়ন যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তীতে দলীয় নীতিমালা ও সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে নতুন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ সিদ্ধান্তের ফলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের মধ্যে নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়ে আগ্রহ ও প্রত্যাশা সৃষ্টি হয়েছে।
প্রতিবেদকের নাম 


















