Dhaka ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মৌলভীবাজারে রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে হামলা নারীসহ আহত ৩ ​সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, নন্দীগ্রামে খাস জমি ও রাস্তা উদ্ধার ​ছোলমাইড উচ্চ বিদ্যালয়ে ডিএমপির উইমেন সাপোর্ট ডিভিশনের বিশেষ সচেতনতামূলক প্রোগ্রাম:’নীরবতা ভেঙে পুলিশের সহায়তা নিন সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেফতার কিশোরগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার চ্যানেল ওয়ানের রিপোর্টার, মামলা দায়ের সার্বভৌমত্ব ও দেশমাতৃকার সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নিলেন নবীন নৌ কর্মকর্তারা রিফাত হত্যার রায়: ৫ জনের ফাঁসি, ৫ জনের ১০ বছর কারাদণ্ড, ২ লাখ টাকা করে অর্থদণ্ড তরুণদের হাত ধরেই আসবে মাদকমুক্ত বাংলাদেশ হারাগাছ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোঃ সারওয়ার আলমকে প্রত্যাহার

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৯, এক আসামির নামেই ২২ মামলা

​মাসুদ রানা মাসুম, পার্বত্য ব্যুরো:
রাঙামাটি জেলা শহরে পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী, নিষিদ্ধ সংগঠনের নেতাসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ২২টি মামলার এক কুখ্যাত পলাতক আসামিও রয়েছে। আজ রোববার (২১ জুন) পৌরসভার বিভিন্ন এলাকায় কোতয়ালী থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। ​পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল এই অভিযানে অংশ নেয়। ​গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—নিষিদ্ধ সংগঠন রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাফিন মাহমুদ চৌধুরী প্রিয় (২৯) এবং রাঙামাটি পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি আবুল কালাম (৬১)।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

​অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা চিহ্নিত অপরাধী সজল দাশকে (৩৩) ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পুলিশের রেকর্ড অনুযায়ী, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও অন্যান্য অপরাধে মোট ২২টি মামলা রয়েছে। এছাড়া অনিক (২০) নামের আরেক যুবকের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। চুরির অভিযোগে মো. সোহেল (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
​একই অভিযানে মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মিরাজ (২৭), আজিজুল ইসলাম নাহিদ (২৮), আলভী জাবরান তানহা (৩৪) এবং মজিদ (২৪) নামে আরও চারজনকে আটক করা হয়।
​কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
​তিনি আরও জানান, জেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জুয়া ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের এই কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

আরও পড়ুনঃ  নাচোলে কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

মৌলভীবাজারে রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে হামলা নারীসহ আহত ৩

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৯, এক আসামির নামেই ২২ মামলা

আপডেটের সময়: ০৪:১০:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

​মাসুদ রানা মাসুম, পার্বত্য ব্যুরো:
রাঙামাটি জেলা শহরে পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী, নিষিদ্ধ সংগঠনের নেতাসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ২২টি মামলার এক কুখ্যাত পলাতক আসামিও রয়েছে। আজ রোববার (২১ জুন) পৌরসভার বিভিন্ন এলাকায় কোতয়ালী থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। ​পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল এই অভিযানে অংশ নেয়। ​গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—নিষিদ্ধ সংগঠন রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাফিন মাহমুদ চৌধুরী প্রিয় (২৯) এবং রাঙামাটি পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি আবুল কালাম (৬১)।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে কাগজপত্র যাচাই করে, প্রায় ১ কিলোমিটার সরকারি রাস্তার জমি উদ্ধার।

​অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা চিহ্নিত অপরাধী সজল দাশকে (৩৩) ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পুলিশের রেকর্ড অনুযায়ী, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও অন্যান্য অপরাধে মোট ২২টি মামলা রয়েছে। এছাড়া অনিক (২০) নামের আরেক যুবকের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। চুরির অভিযোগে মো. সোহেল (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
​একই অভিযানে মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মিরাজ (২৭), আজিজুল ইসলাম নাহিদ (২৮), আলভী জাবরান তানহা (৩৪) এবং মজিদ (২৪) নামে আরও চারজনকে আটক করা হয়।
​কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
​তিনি আরও জানান, জেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জুয়া ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের এই কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

আরও পড়ুনঃ  রাস্তার বেহাল দশায় ক্ষোভে ফুঁসছে কুমারখালীবাসী, দেখার যেন কেউ নেই