Dhaka ০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মৌলভীবাজারে রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে হামলা নারীসহ আহত ৩ ​সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, নন্দীগ্রামে খাস জমি ও রাস্তা উদ্ধার ​ছোলমাইড উচ্চ বিদ্যালয়ে ডিএমপির উইমেন সাপোর্ট ডিভিশনের বিশেষ সচেতনতামূলক প্রোগ্রাম:’নীরবতা ভেঙে পুলিশের সহায়তা নিন সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেফতার কিশোরগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার চ্যানেল ওয়ানের রিপোর্টার, মামলা দায়ের সার্বভৌমত্ব ও দেশমাতৃকার সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নিলেন নবীন নৌ কর্মকর্তারা রিফাত হত্যার রায়: ৫ জনের ফাঁসি, ৫ জনের ১০ বছর কারাদণ্ড, ২ লাখ টাকা করে অর্থদণ্ড তরুণদের হাত ধরেই আসবে মাদকমুক্ত বাংলাদেশ হারাগাছ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোঃ সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোঃ সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেট প্রতিনিতিঃ সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশের পর সিলেটজুড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। আজ ২১ জুন ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জনস্বার্থে এই প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করা হয়। তবে আদেশে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজারের শত বছরের ঐতিহ্যবাহী দান খয়রাতের টাকা লুটপাট বন্ধ এবং আয়-ব্যয়ে স্বচ্ছতা আনতে সাহসী পদক্ষেপ নেন ডিসি সারওয়ার আলম। তিনি মাজারের ঐতিহ্যবাহী ডেগ সিলগালা করে প্রশাসনের অধীনে নতুন দানবাক্স ও সিসি ক্যামেরা স্থাপন করেন। মাজারের অর্থ ভাগবাটোয়ারায় জড়িত কিছু প্রভাবশালী পরিবারের আপত্তির মুখে এই প্রত্যাহারের সিদ্ধান্ত আসায় সাধারণ মানুষ মনে করছেন সিন্ডিকেটের কাছে প্রশাসনের পরাজয় ঘটেছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধার হাশেমবাজারে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

দায়িত্ব পালনকালে হকার উচ্ছেদ, রাস্তা দখলমুক্ত করা এবং অপরাধীদের গ্রেপ্তারে তাঁর নেওয়া পদক্ষেপগুলো সিলেটে ব্যাপক প্রশংসিত হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সিলেটের বিভিন্ন মহলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হচ্ছে। সর্বস্তরের সাধারণ মানুষ এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ একে “জনমুখী প্রশাসনের বিরোধী” হিসেবে আখ্যায়িত করছেন। ডিসি সারওয়ার আলমের প্রত্যাহারের আদেশ অবিলম্বে বাতিল করে তাঁকে সিলেতেই পুনর্বহাল করার দাবিতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন।

আরও পড়ুনঃ  ২২০, পকেটে ২৫০: রুমা উপজেলায় ভিডব্লিউবি সঞ্চয়ের টাকা গায়েবের অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

মৌলভীবাজারে রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে হামলা নারীসহ আহত ৩

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোঃ সারওয়ার আলমকে প্রত্যাহার

আপডেটের সময়: ০৬:৩২:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬