Dhaka ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের পুনর্বহাল নিয়ে বিতর্ক, এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে: ডিসি ফরিদা নাচোলে কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ছাতা মার্কার নুরুল ইসলাম বাচ্চুর বিজয় সিরাজগঞ্জের কাজীপুরে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্ত অস্তিত্ব সংকটে আসকার দিঘি উপরে কচুরিপানা, নিচে দূষিত কালো পানি সলঙ্গায় সেতুর নিচে মিলল ব্যক্তির মরদেহ, রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ​কেরানীগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আমান উল্লাহ আমান নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার মৌলভীবাজার বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানালেন শ্রীমঙ্গলের চা শ্রমিকরা

নাচোলে কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সজিব আলী, নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে“প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় কৃষকদের অংশগ্রহণে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সাড়ে ১১টা দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে হলরুমে, আয়োজিত এই কংগ্রেসে মাঠপর্যায়ের কৃষি উন্নয়ন কার্যক্রম, কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, এবং সরকারি সহায়তার বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুনঃ  সামান্য বৃষ্টিতেই চন্দ্রগঞ্জের আফজাল রোডে তীব্র জলাবদ্ধতা: চরম দুর্ভোগে হাজারো মানুষ

উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরামের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দাস। তিনি তাঁর বক্তব্যে বলেন বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের জীবনমান উন্নয়নে এ সরকার বদ্ধপরিকর। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম।
তিনি বলেন, টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে মাঠপর্যায়ের কৃষকদের আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন যে, এই ধরনের কংগ্রেস কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ায় এবং কৃষি উৎপাদন ও উদ্যোক্তা তৈরি উদ্যোগকে ত্বরান্বিত করে।
এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল জোন সহকারী প্রকৌশলী (বিএমডিএ) অফিসার রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, বিশিষ্ট আম চাষী রুবেল ইসলাম।

আরও পড়ুনঃ  মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি ফরিদা খানম

এছাড়াও উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, ভেটেনারি সার্জন, ফুড অফিসার শাহনাজ পারভীন, পিআইও দুলাল, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, কৃষক-কৃষাণী ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে জেলা পর্যায়ে সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত

তার আগে উপজেলা নির্বাহি অফিসার প্রিয়াংকা দাসসহ অতিথিরা কৃষি বিভাগের স্টল পরিদর্শন করে কৃষকের উৎপাদিত পন্যগুলোর গুনাগুন যাচাই বাছাই করে রপ্তানিমূখী করতে কৃষকদের বিভিন্ন নির্দেশনা দেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের পুনর্বহাল নিয়ে বিতর্ক, এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া

নাচোলে কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৫:৪৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

সজিব আলী, নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে“প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় কৃষকদের অংশগ্রহণে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সাড়ে ১১টা দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে হলরুমে, আয়োজিত এই কংগ্রেসে মাঠপর্যায়ের কৃষি উন্নয়ন কার্যক্রম, কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, এবং সরকারি সহায়তার বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুনঃ  জনরায় মানে না যে সরকার, সে সরকার জনগণের সরকার হতে পারে না

উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরামের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দাস। তিনি তাঁর বক্তব্যে বলেন বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের জীবনমান উন্নয়নে এ সরকার বদ্ধপরিকর। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম।
তিনি বলেন, টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে মাঠপর্যায়ের কৃষকদের আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন যে, এই ধরনের কংগ্রেস কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ায় এবং কৃষি উৎপাদন ও উদ্যোক্তা তৈরি উদ্যোগকে ত্বরান্বিত করে।
এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল জোন সহকারী প্রকৌশলী (বিএমডিএ) অফিসার রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, বিশিষ্ট আম চাষী রুবেল ইসলাম।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ