Dhaka ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাস্তার বেহাল দশায় ক্ষোভে ফুঁসছে কুমারখালীবাসী, দেখার যেন কেউ নেই ​কারওয়ান বাজার ও বাংলামোটরের এআই ট্রাফিক ক্যামেরা বন্ধের গুজব ভিত্তিহীন: ডিএমপি মাদারগঞ্জে কাগজপত্র যাচাই করে, প্রায় ১ কিলোমিটার সরকারি রাস্তার জমি উদ্ধার। মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, থানায় অভিযোগ তারাগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ২২০, পকেটে ২৫০: রুমা উপজেলায় ভিডব্লিউবি সঞ্চয়ের টাকা গায়েবের অভিযোগ জনকল্যাণ ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত বাঁশখালীর সমাজকর্মী নিজাম উদ্দিন সংস্কারের অপেক্ষায় নজিপুর-গগনপুর সড়ক চরম ভোগান্তিতে হাজারো মানুষ তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, গাঁজাসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড বিল্লাল তালুকদার হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

মাদারগঞ্জে কাগজপত্র যাচাই করে, প্রায় ১ কিলোমিটার সরকারি রাস্তার জমি উদ্ধার।

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর)

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার, চরবওলা মৌজার দাগ নং ২২/২৪ অনুযায়ী উপজেলার ৪ নং বালিজুড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের, মির্জাপুর রোডের পাকা রাস্তার শেষ মাথা থেকে কামারিয়া সীমানা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ ও ১৭ ফুট প্রস্থের সরকারি রাস্তার জমি উদ্ধার করা হয়েছে আজ।
চরগাবেরগ্রাম এলাকার সমাজসেবক মজনুর রহমান আকাশ (৪০)-এর নেতৃত্বে সহযোগিতা করেন ১ নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক জগলুর রহমান রতন (৫৫) এবং সমাজসেবক খোরশেদ (৩৫)।
উদ্যোক্তারা জানান, সরকারি নকশা ও সিএস, আরএস, এসএ এবং বিএস রেকর্ড পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে, এটি একটি সরকারি রাস্তা। অতীতে কৃষকরা এই রাস্তা ব্যবহার করে যাতায়াত করতেন এবং কৃষিপণ্য বাড়িতে নিয়ে আসতেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে রাস্তার জমি বিভিন্ন ব্যক্তি চাষাবাদের আওতায় এনে ফসলি জমিতে পরিণত করেন। পরে উদ্যোক্তারা বিষয়টি উপজেলা বিএনপি’র যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোখলেসুর রহমান মোখলেস কে অবগত করেন। তারপর তিনি সরকারি জমি উদ্ধার ও সর্বসাধারণের কথা বিবেচনা করে আজ ২০ জুন শনিবার সকালে এ রাস্তাটি উদ্ধার করে উদ্বোধন করেন।
উদ্বোধক মোখলেসুর রহমান মোখলেস বলেন, “রাস্তার জমির কাগজপত্র যাচাই-বাছাই করে এবং এলাকার মানুষের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে আমরা এই উদ্যোগ নিয়েছি। রাস্তা পুনরুদ্ধার হওয়ায় কৃষকসহ সাধারণ মানুষ উপকৃত হবেন।
এ সময় উপস্থিত ছিলেন, ১নং ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু সরকার, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক নান্নু, আবু সাঈদসহ আরো অনেকেই।

আরও পড়ুনঃ  আরও একলাখ টন ক্রুড অয়েলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে
Tag :
জনপ্রিয় পোস্ট

রাস্তার বেহাল দশায় ক্ষোভে ফুঁসছে কুমারখালীবাসী, দেখার যেন কেউ নেই

মাদারগঞ্জে কাগজপত্র যাচাই করে, প্রায় ১ কিলোমিটার সরকারি রাস্তার জমি উদ্ধার।

আপডেটের সময়: ০১:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর)

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার, চরবওলা মৌজার দাগ নং ২২/২৪ অনুযায়ী উপজেলার ৪ নং বালিজুড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের, মির্জাপুর রোডের পাকা রাস্তার শেষ মাথা থেকে কামারিয়া সীমানা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ ও ১৭ ফুট প্রস্থের সরকারি রাস্তার জমি উদ্ধার করা হয়েছে আজ।
চরগাবেরগ্রাম এলাকার সমাজসেবক মজনুর রহমান আকাশ (৪০)-এর নেতৃত্বে সহযোগিতা করেন ১ নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক জগলুর রহমান রতন (৫৫) এবং সমাজসেবক খোরশেদ (৩৫)।
উদ্যোক্তারা জানান, সরকারি নকশা ও সিএস, আরএস, এসএ এবং বিএস রেকর্ড পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে, এটি একটি সরকারি রাস্তা। অতীতে কৃষকরা এই রাস্তা ব্যবহার করে যাতায়াত করতেন এবং কৃষিপণ্য বাড়িতে নিয়ে আসতেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে রাস্তার জমি বিভিন্ন ব্যক্তি চাষাবাদের আওতায় এনে ফসলি জমিতে পরিণত করেন। পরে উদ্যোক্তারা বিষয়টি উপজেলা বিএনপি’র যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোখলেসুর রহমান মোখলেস কে অবগত করেন। তারপর তিনি সরকারি জমি উদ্ধার ও সর্বসাধারণের কথা বিবেচনা করে আজ ২০ জুন শনিবার সকালে এ রাস্তাটি উদ্ধার করে উদ্বোধন করেন।
উদ্বোধক মোখলেসুর রহমান মোখলেস বলেন, “রাস্তার জমির কাগজপত্র যাচাই-বাছাই করে এবং এলাকার মানুষের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে আমরা এই উদ্যোগ নিয়েছি। রাস্তা পুনরুদ্ধার হওয়ায় কৃষকসহ সাধারণ মানুষ উপকৃত হবেন।
এ সময় উপস্থিত ছিলেন, ১নং ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু সরকার, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক নান্নু, আবু সাঈদসহ আরো অনেকেই।

আরও পড়ুনঃ  শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে নতুন অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় সস্তিতে এলাকাবাসী