Dhaka ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ৪৫ কৃষক পেলেন ১৯ লাখ টাকার অনুদান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ প্রকৌশলীর মৃত্যু, শিক্ষকতা ছিল তাঁর নেশা, মানুষ গড়াই ছিল তাঁর স্বপ্ন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে দীঘিনালায় ওএমএস (সুলভ মূল্যে) চাল আটা বিক্রয় শুরু কিশোরগঞ্জের কুলিয়ারচরে নানার বাড়িতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার শাজাহানপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়া’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫১তম বছরের পদার্পণ উদযাপিত সাঘাটায় দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন মোকামতলায় মহাসড়কজুড়ে সিএনজি-অটোরিকশার দাপট, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

মোকামতলায় মহাসড়কজুড়ে সিএনজি-অটোরিকশার দাপট, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

এম. আজাদ খান,স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ব্যস্ততম বগুড়া-রংপুর মহাসড়কের সরেজমিনে আজ বুধবার (১২ আগস্ট) বিভিন্ন অংশ সিএনজি ও অটোরিকশার দখলে চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা। মহাসড়কের ধীরগতির লেন দখল করে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা সিএনজি-অটোরিকশার স্ট্যান্ড ও দোকানপাটের কারণে প্রতিনিয়ত বাড়ছে যানজট। একই সঙ্গে তৈরি হচ্ছে দুর্ঘটনার মারাত্মক ঝুঁকি। মোকামতলা বিশ্বরোড এলাকায় মহাসড়কের দুই পাশে বিভিন্ন রুটের সিএনজি ও অটোরিকশা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসব যানবাহন থেকে মহাসড়কের ওপরেই যাত্রী ওঠানামা করানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি ধীরগতির লেনের বিভিন্ন অংশে গড়ে উঠেছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। ফলে মহাসড়কের স্বাভাবিক চলাচলের জায়গা দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। মোকামতলার এই গুরুত্বপূর্ণ মহাসড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রীবাহী বাস, ট্রাক, পণ্যবাহী যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে।

আরও পড়ুনঃ  পদ্মায় ভয়াবহ ভাঙন, আতঙ্কে ঘর সরাচ্ছেন জাজিরার বাসিন্দারা

মহাসড়কের দুই পাশে ইউনিয়ন পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, হাট-বাজার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থাকায় প্রতিদিন বিপুলসংখ্যক পথচারীকেও মহাসড়ক পারাপার হতে হয়। ফলে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা সিএনজি-অটোরিকশা এবং ধীরগতির লেনে থাকা দোকানপাট যানবাহনের পাশাপাশি পথচারীদের চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট স্ট্যান্ডের পরিবর্তে মহাসড়কের ওপরেই সিএনজি ও অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। হঠাৎ করে এসব ছোট যানবাহন মূল সড়কে ঢুকে পড়ায় দ্রুতগতির বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সম্প্রতি মোকামতলা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক অটোভ্যান চালক নিহত হওয়ার ঘটনা ঘটে। এছাড়া গত জুলাই মাসে কাগইল রাস্তার মোড় এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক নারী নিহত হন। স্থানীয়দের দাবি, মহাসড়কে যানবাহনের চাপ, অপরিকল্পিত স্ট্যান্ড এবং ঝুঁকিপূর্ণভাবে যাত্রী ওঠানামার কারণে দুর্ঘটনার আশঙ্কা দিন দিন বেড়েই চলেছে।

আরও পড়ুনঃ  মৌলভীবাজার দক্ষিণবালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

‎স্থানীয় যাত্রী ও পথচারীরা বলেন, মহাসড়কের ওপর থেকে সিএনজি-অটোরিকশার স্ট্যান্ড সরিয়ে নির্ধারিত স্থানে নেওয়া হলে যানজট অনেকটাই কমে আসবে। পাশাপাশি ধীরগতির লেন দখলমুক্ত করা হলে যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও কমবে। এ বিষয়ে জানতে চাইলে কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। এ অবস্থায় মহাসড়কের ওপর অবৈধভাবে দাঁড়িয়ে থাকা সিএনজি ও অটোরিকশা দ্রুত সরিয়ে নির্ধারিত স্থানে স্ট্যান্ড স্থাপন, ধীরগতির লেন দখলমুক্ত করা এবং মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে মোকামতলার ব্যস্ততম এই মহাসড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি দুটিই অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে জমি নিয়ে বিরোধের জেরে গাছ কেটে পুকুরের মাছ চুরি করল দুষ্কৃতকারীরা
Tag :
জনপ্রিয় পোস্ট

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়

মোকামতলায় মহাসড়কজুড়ে সিএনজি-অটোরিকশার দাপট, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

আপডেটের সময়: ০৭:১৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

এম. আজাদ খান,স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ব্যস্ততম বগুড়া-রংপুর মহাসড়কের সরেজমিনে আজ বুধবার (১২ আগস্ট) বিভিন্ন অংশ সিএনজি ও অটোরিকশার দখলে চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা। মহাসড়কের ধীরগতির লেন দখল করে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা সিএনজি-অটোরিকশার স্ট্যান্ড ও দোকানপাটের কারণে প্রতিনিয়ত বাড়ছে যানজট। একই সঙ্গে তৈরি হচ্ছে দুর্ঘটনার মারাত্মক ঝুঁকি। মোকামতলা বিশ্বরোড এলাকায় মহাসড়কের দুই পাশে বিভিন্ন রুটের সিএনজি ও অটোরিকশা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসব যানবাহন থেকে মহাসড়কের ওপরেই যাত্রী ওঠানামা করানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি ধীরগতির লেনের বিভিন্ন অংশে গড়ে উঠেছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। ফলে মহাসড়কের স্বাভাবিক চলাচলের জায়গা দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। মোকামতলার এই গুরুত্বপূর্ণ মহাসড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রীবাহী বাস, ট্রাক, পণ্যবাহী যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ

মহাসড়কের দুই পাশে ইউনিয়ন পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, হাট-বাজার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থাকায় প্রতিদিন বিপুলসংখ্যক পথচারীকেও মহাসড়ক পারাপার হতে হয়। ফলে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা সিএনজি-অটোরিকশা এবং ধীরগতির লেনে থাকা দোকানপাট যানবাহনের পাশাপাশি পথচারীদের চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট স্ট্যান্ডের পরিবর্তে মহাসড়কের ওপরেই সিএনজি ও অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। হঠাৎ করে এসব ছোট যানবাহন মূল সড়কে ঢুকে পড়ায় দ্রুতগতির বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সম্প্রতি মোকামতলা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক অটোভ্যান চালক নিহত হওয়ার ঘটনা ঘটে। এছাড়া গত জুলাই মাসে কাগইল রাস্তার মোড় এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক নারী নিহত হন। স্থানীয়দের দাবি, মহাসড়কে যানবাহনের চাপ, অপরিকল্পিত স্ট্যান্ড এবং ঝুঁকিপূর্ণভাবে যাত্রী ওঠানামার কারণে দুর্ঘটনার আশঙ্কা দিন দিন বেড়েই চলেছে।

আরও পড়ুনঃ  মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৪ জনকে কারাদণ্ড ও জরিমানা