Dhaka ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বরেণ্য কবি-সাহিত্যিক ও গুণীজনদের মিলনমেলায় মুখরিত ধুনট মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে হিজলায় সংঘর্ষ, গুলিতে জেলে নিহত, আহত ৫ মানবপাচার ইয়াবা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় করণীয় শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা সভা মানিকগঞ্জে দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাউনিয়ায় মেয়াদউত্তীর্ণ পশু খাদ্য থাকায় দুই দোকানের জরিমানা ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জামালপুরের মাদারগঞ্জে সচেতনতা তৈরীর লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত টাঙ্গাইলে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস: সিরাজগঞ্জে যাত্রীদের চরম দুর্ভোগ, ডাবল লাইনের দাবি ​ বিশ্ব স্টোক দিবস আজ, সচেতনতাই পারে বাঁচাতে জীবন কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ

জাহাঙ্গীর আলম প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল: টাঙ্গাইল মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের ডিলার নিশাত পারভিনের বিরুদ্ধে চাউল বিতরণে অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। উপকারভোগীরা বলেন, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে খাদ্য বান্ধব কর্মসূচি ১৫ টাকার চাউল ৩০ কেজি দেয়ার কথা থাকলে, নিশাত পারভিন ও ডিলার,আমাদেরকে ২৬ থেকে ২৭ কেজি চাউল দিয়েছেন, যা সম্পূর্ণ বেআইনি। আমরা ৩০ কেজি চাইতে গেলে তিনি আমাদের ক্ষমতার প্রভাব দেখি হুমকি ধামকি দিয়েছেন। এর সুষ্ঠু তদন্ত প্রশাসনের কাছে দাবি করছি। বানাইল ইউনিয়নের ইউপি মহিলা সদস্য সুফিয়া বেগম বলেন চাউল কম দেওয়ায় জনগণের স্বার্থে প্রতিবাদ করতে গেলে, চাউলের ডিলার আমার উপর ক্ষিপ্ত হন। সংবাদকর্মী দেখে রাশেদা বেগম নামে বৃদ্ধ মহিলা কান্না করে অভিযোগ করেন আমাকে কার্ড দেওয়া হইছে কিন্তু চার দিন আসার পরে আমাকে চাউল দিচ্ছে না, ডিলার নিশাত পারভিনের স্বামী রফিকুল ইসলাম বলেন মাস্টার রোলে রাশেদা বেগমের নাম নেই।

আরও পড়ুনঃ  রাজশাহীতে হত্যা চেষ্টা ও চাঁদাবাজি মামলার আসামি বেলাল হোসেন গ্রেপ্তার

 

পরে এলাকার ইউপি সদস্য উপস্থিতিতে মাস্টার রোলে তাহার নাম পাওয়া যায়। পরে তাহাকে চাউল দেওয়া হয়। চাউল বিতরণে সরকারী নিয়োগ প্রাপ্ত ট্যাগ অফিসার আব্দুল লতিফ খান বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির চাউল বিতরণে অনিয়ম হয়েছে। সে কখন চাউল বিতরণ করে ও বন্ধ করে আমাকে ডিলার কিছুই জানানো হয় না,১১ তারিখ রোজ মঙ্গলবার চাউল বিতরণ দিন থাকলেও ডিলার আমাকে না জানিয়ে দোকান বন্ধ রেখে চলে গেছে, যা সম্পূর্ণ বেআইনি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী বলেন, এর আগেও আমার কাছে অভিযোগ এসেছে। এক বয়স্ক মহিলার কাছ থেকে টিপ সই রেখে তাকে দুই মাস চাউল দেওয়া হয়নি। পরে ব্যাপারটা আমি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে জানাই। অনিয়ম দুর্নীতির বিষয়ে দোকানে চাউল বিতরণ দায়িত্বে থাকা নিশাত পারভিনের স্বামী রফিকুল ইসলাম এর কাছে চাউল বিতরণে অনিয়ম দুর্নীতির বিষয়,জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন আমি ২৯ কেজি করে চাউল দিয়েছি উপজেলা খাদ্য কর্মকর্তার নির্দেশে। ডিলার নিশাত পারভিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নিশাত পারভিনের সাথে মুঠোফোনে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি নিজেকে সাংবাদিক ও মুক্ত খবর এর স্টাফ রিপোর্টার দাবি করে সকল অভিযোগ অস্বীকার করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সুলতানা রুবী বলেন, আমি অভিযোগ পেয়েছি শীঘ্রই আইনগত ব্যবস্থা নিব।

আরও পড়ুনঃ  খামার মালিকের খামখেয়ালিপনায় ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

বরেণ্য কবি-সাহিত্যিক ও গুণীজনদের মিলনমেলায় মুখরিত ধুনট

মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ

আপডেটের সময়: ০৮:০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

জাহাঙ্গীর আলম প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল: টাঙ্গাইল মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের ডিলার নিশাত পারভিনের বিরুদ্ধে চাউল বিতরণে অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। উপকারভোগীরা বলেন, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে খাদ্য বান্ধব কর্মসূচি ১৫ টাকার চাউল ৩০ কেজি দেয়ার কথা থাকলে, নিশাত পারভিন ও ডিলার,আমাদেরকে ২৬ থেকে ২৭ কেজি চাউল দিয়েছেন, যা সম্পূর্ণ বেআইনি। আমরা ৩০ কেজি চাইতে গেলে তিনি আমাদের ক্ষমতার প্রভাব দেখি হুমকি ধামকি দিয়েছেন। এর সুষ্ঠু তদন্ত প্রশাসনের কাছে দাবি করছি। বানাইল ইউনিয়নের ইউপি মহিলা সদস্য সুফিয়া বেগম বলেন চাউল কম দেওয়ায় জনগণের স্বার্থে প্রতিবাদ করতে গেলে, চাউলের ডিলার আমার উপর ক্ষিপ্ত হন। সংবাদকর্মী দেখে রাশেদা বেগম নামে বৃদ্ধ মহিলা কান্না করে অভিযোগ করেন আমাকে কার্ড দেওয়া হইছে কিন্তু চার দিন আসার পরে আমাকে চাউল দিচ্ছে না, ডিলার নিশাত পারভিনের স্বামী রফিকুল ইসলাম বলেন মাস্টার রোলে রাশেদা বেগমের নাম নেই।

আরও পড়ুনঃ  কাজিপুরের গান্ধাইল ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

 

পরে এলাকার ইউপি সদস্য উপস্থিতিতে মাস্টার রোলে তাহার নাম পাওয়া যায়। পরে তাহাকে চাউল দেওয়া হয়। চাউল বিতরণে সরকারী নিয়োগ প্রাপ্ত ট্যাগ অফিসার আব্দুল লতিফ খান বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির চাউল বিতরণে অনিয়ম হয়েছে। সে কখন চাউল বিতরণ করে ও বন্ধ করে আমাকে ডিলার কিছুই জানানো হয় না,১১ তারিখ রোজ মঙ্গলবার চাউল বিতরণ দিন থাকলেও ডিলার আমাকে না জানিয়ে দোকান বন্ধ রেখে চলে গেছে, যা সম্পূর্ণ বেআইনি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী বলেন, এর আগেও আমার কাছে অভিযোগ এসেছে। এক বয়স্ক মহিলার কাছ থেকে টিপ সই রেখে তাকে দুই মাস চাউল দেওয়া হয়নি। পরে ব্যাপারটা আমি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে জানাই। অনিয়ম দুর্নীতির বিষয়ে দোকানে চাউল বিতরণ দায়িত্বে থাকা নিশাত পারভিনের স্বামী রফিকুল ইসলাম এর কাছে চাউল বিতরণে অনিয়ম দুর্নীতির বিষয়,জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন আমি ২৯ কেজি করে চাউল দিয়েছি উপজেলা খাদ্য কর্মকর্তার নির্দেশে। ডিলার নিশাত পারভিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নিশাত পারভিনের সাথে মুঠোফোনে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি নিজেকে সাংবাদিক ও মুক্ত খবর এর স্টাফ রিপোর্টার দাবি করে সকল অভিযোগ অস্বীকার করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সুলতানা রুবী বলেন, আমি অভিযোগ পেয়েছি শীঘ্রই আইনগত ব্যবস্থা নিব।

আরও পড়ুনঃ  শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি