Dhaka ০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ ও অটোরিকসা চোরচক্র সহ গ্রেপ্তার ৭ গাইবান্ধায় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন লালপুরে লাইসেন্স ছাড়া সার ও কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা বদলগাছীতে বিয়েতে পরিবারের অসম্মতি, ঘর থেকে কিশোরের মরদেহ উদ্ধার দীর্ঘদিনের অপেক্ষার অবসান অবশেষে চালু ধামরাইয়ের ঢুলিভিটা ট্রাফিক পুলিশ বক্স ফেসবুকে চাকু প্রদর্শন করে আতঙ্ক, ডিবির অভিযানে বগুড়ায় ‘সুইট গ্রুপের’ দুই সদস্য গ্রেপ্তার বাঘড়ার পদ্মার চরে ভোর হতেই ইলিশ বেচাকেনার হাঁকডাক: নিষেধাজ্ঞার মধ্যেও সরব চরাঞ্চল ​ ভাদুরিয়া-দাউদপুর সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, আতঙ্কে চালকরা হাকিমপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ধুনটে নানা আয়োজনে ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬’ পালিত

ভাদুরিয়া-দাউদপুর সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, আতঙ্কে চালকরা

জাহিদ হোসাইন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের ওপর গাছ ফেলে যানবাহনের গতিরোধ করে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানসহ চারটি যানবাহনে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ ঘটনায় চালক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন।

আরও পড়ুনঃ  বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সাথে মতবিনিময়

সোমবার দিবাগত রাত ২টার দিকে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া-দাউদপুর সড়কের জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা সড়কের মাঝখানে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী চারটি যানবাহন আটকে পড়ে। আটকে পড়া যানবাহনগুলোর মধ্যে ছিল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান, একটি প্রাইভেট কার, সবজিবাহী একটি পিকআপ ও মুরগিবাহী একটি গাড়ি। পরে যানবাহনগুলোতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে কী পরিমাণ মালামাল লুট হয়েছে এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজাহান সাজুর মৃত্যু, বিএনপিতে শোকের ছায়া

ঘটনার খবর পেয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। আনোয়ার হোসেন বলেন, “আমরা ডাকাতির ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ করছি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  লালপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

গভীর রাতে গুরুত্বপূর্ণ এ সড়কে এমন ঘটনায় নিরাপদে যাতায়াত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, সড়কে রাতের নিরাপত্তা জোরদার করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা হোক।

Tag :
জনপ্রিয় পোস্ট

সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ ও অটোরিকসা চোরচক্র সহ গ্রেপ্তার ৭

ভাদুরিয়া-দাউদপুর সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, আতঙ্কে চালকরা

আপডেটের সময়: ০১:৫২:১২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

জাহিদ হোসাইন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের ওপর গাছ ফেলে যানবাহনের গতিরোধ করে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানসহ চারটি যানবাহনে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ ঘটনায় চালক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন।

আরও পড়ুনঃ  শরণখোলায় জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সোমবার দিবাগত রাত ২টার দিকে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া-দাউদপুর সড়কের জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা সড়কের মাঝখানে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী চারটি যানবাহন আটকে পড়ে। আটকে পড়া যানবাহনগুলোর মধ্যে ছিল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান, একটি প্রাইভেট কার, সবজিবাহী একটি পিকআপ ও মুরগিবাহী একটি গাড়ি। পরে যানবাহনগুলোতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে কী পরিমাণ মালামাল লুট হয়েছে এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় দুর্গাপূজার শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রস্তুতি সভা