
মোঃ রাসেল বিশেষ প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে এক বিশেষ মতবিনিময় সভা করেছে বান্দরবান জেলা বিএনপি। আজ ১০ অক্টোবর ২০২৬ (শনিবার) বান্দরবান শহরের স্থানীয় একটি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (জাতীয় নির্বাহী কমিটি) মাহবুবের রহমান শামীম বলেন, “বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীন ও নিরাপদ পরিবেশে পালন করার সাংবিধানিক অধিকার রয়েছে। আসন্ন শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করতে পারেন, সেজন্য বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মন্দিরগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে।
বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মোঃ ওসমান গনি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (জাতীয় নির্বাহী কমিটি) হারুনুর রশিদের হারুন। সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা সহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় উপস্থিত বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং উৎসব উদযাপনে পারস্পরিক সহযোগিতার বিষয়ে তাদের নানা পরামর্শ ও মতামত তুলে ধরেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারও পার্বত্য জেলা বান্দরবানে অত্যন্ত শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতিময় পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে। উক্ত মতবিনিময় সভায় বান্দরবান জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 



















