Dhaka ১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী ঝড় ও শিলাবৃষ্টিতে মধুপুরে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি পরিদর্শনে কৃষি অফিসার সহায়তার আশ্বাস ভৈরবে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীর মৃত্যু কেরানীগঞ্জে কালিগঞ্জ জোড়া ব্রিজ সংলগ্ন মার্কেটে আগুন মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড শরণখোলায় জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ধুনটে শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ছাঁই

শরণখোলায় জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৩৫ সময় দেখুন

মো. আব্দুল করিম গাজী, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন বাগেরহাট জেলা কার্যালয়ের পরিচালনায় উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা বৃহস্পতিবার সকাল ১০টায় শরণখোলা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ইসলামিক ফাউন্ডেশন’র শরণখোলার সহকারী পরিদর্শক মো. আরাফাত হোসাইনের সার্বিক সহযোগিতায় এবং সাধারন কেয়ারটেকার কবির হোসেন কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্হিত ছিলেন, ফিল্ড সুপারভাইজার মো. অলিউর রহমান।

আরও পড়ুনঃ  লালপুরে মেয়ে সেজে প্রবাসীকে বিয়ে ও লাখ লাখ টাকা প্রতারণা: বাবা-ছেলে আটক

প্রতিযোগিতায় শরণখোলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তিনটি গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা কিরাত, হামদ-নাত, আজান, উপস্থিত বক্তৃতা, রচনা, ধর্মীয় জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে সভাপতি বলেন, শিশু-কিশোরদের সৃজনশীল ও নৈতিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিরাত, হামদ-নাত, আজান, উপস্থিত বক্তৃতা ও ধর্মীয় জ্ঞানচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, প্রকাশভঙ্গি, শুদ্ধ উচ্চারণ ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটে। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরিবেশ তাদের নিয়মিত অনুশীলন, অধ্যবসায় ও শৃঙ্খলাবোধে উৎসাহিত করে।

আরও পড়ুনঃ  বগুড়া কারাগারের হাজতি আব্দুল খালেকের হাসপাতালে মৃত্যু

প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, সুস্থ সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করাই এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি মূল্যবোধসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুনঃ  লক্ষ্মীপুরে মোবাইল কোর্ট বিভিন্ন প্রতিষ্ঠানে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী

শরণখোলায় জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৫:৫৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

মো. আব্দুল করিম গাজী, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন বাগেরহাট জেলা কার্যালয়ের পরিচালনায় উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা বৃহস্পতিবার সকাল ১০টায় শরণখোলা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ইসলামিক ফাউন্ডেশন’র শরণখোলার সহকারী পরিদর্শক মো. আরাফাত হোসাইনের সার্বিক সহযোগিতায় এবং সাধারন কেয়ারটেকার কবির হোসেন কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্হিত ছিলেন, ফিল্ড সুপারভাইজার মো. অলিউর রহমান।

আরও পড়ুনঃ  বগুড়ায় গরিব মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ

প্রতিযোগিতায় শরণখোলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তিনটি গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা কিরাত, হামদ-নাত, আজান, উপস্থিত বক্তৃতা, রচনা, ধর্মীয় জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে সভাপতি বলেন, শিশু-কিশোরদের সৃজনশীল ও নৈতিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিরাত, হামদ-নাত, আজান, উপস্থিত বক্তৃতা ও ধর্মীয় জ্ঞানচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, প্রকাশভঙ্গি, শুদ্ধ উচ্চারণ ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটে। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরিবেশ তাদের নিয়মিত অনুশীলন, অধ্যবসায় ও শৃঙ্খলাবোধে উৎসাহিত করে।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দর এনসিটি-সিসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, সুস্থ সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করাই এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি মূল্যবোধসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুনঃ  দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস