Dhaka ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেন্দুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ উপলক্ষে প্রেস কনফারেন্স পা দিয়েই শিক্ষার আলো ছড়ানো সেই দুখু মিয়ার পাশে জেলা প্রশাসক মাদারগঞ্জে ৪ গ্রাম হেরোইনসহ আটক রেজাউল, পাঠানো হলো কারাগারে গাইবান্ধায় দুদিনব্যাপী বিজ্ঞান, উদ্ভাবনী ও শিক্ষা মেলা শুরু পরকীয়ার অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রীর চুল কাটার অভিযোগ রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী পরাজিত শক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু জনগণ একদিকে আর মোদী-শাহ-দোভাল অন্যদিকে: রাহুল গান্ধী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ ও অটোরিকসা চোরচক্র সহ গ্রেপ্তার ৭

নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজাহান সাজুর মৃত্যু, বিএনপিতে শোকের ছায়া

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু আর নেই। রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রী, তিন কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শাহজাহান সাজুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। শোকবার্তায় এমপি রবিউল আওয়াল লাভলু বলেন, “শাহজাহান সাজু ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একজন খাঁটি সৈনিক। তাঁর দেশপ্রেম ও জনসেবামূলক কর্মকাণ্ড আমাদের অনুপ্রাণিত করবে। তাঁর মৃত্যুতে নাগরপুর একজন জনবান্ধব নেতাকে হারাল।”

আরও পড়ুনঃ  সিলেটে খাদ্য-বান্ধব কর্মসূচি’র ডিলারদের জন্য সচেতনমূলক সভা অনুষ্ঠিত

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।এ ছাড়া শাহজাহান সাজুর মৃত্যুতে নাগরপুর উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৩টায় মরহুমের জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  দক্ষিণ গফরগাঁও উপজেলা নির্বাহী কার্যালয় পরিদর্শন করলেন আখতারুজ্জামান বাচ্চু এমপি
Tag :
জনপ্রিয় পোস্ট

কেন্দুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ উপলক্ষে প্রেস কনফারেন্স

নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজাহান সাজুর মৃত্যু, বিএনপিতে শোকের ছায়া

আপডেটের সময়: ০৬:২৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু আর নেই। রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রী, তিন কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শাহজাহান সাজুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। শোকবার্তায় এমপি রবিউল আওয়াল লাভলু বলেন, “শাহজাহান সাজু ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একজন খাঁটি সৈনিক। তাঁর দেশপ্রেম ও জনসেবামূলক কর্মকাণ্ড আমাদের অনুপ্রাণিত করবে। তাঁর মৃত্যুতে নাগরপুর একজন জনবান্ধব নেতাকে হারাল।”

আরও পড়ুনঃ  পরকীয়ার অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রীর চুল কাটার অভিযোগ