
সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার(১০ আগস্ট)দুপুর ২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার্থীদের শিক্ষা ও পুনর্বাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শিক্ষকরা। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, সিনিয়র শিক্ষক নাসরিন, সহকারী শিক্ষক কোরবান আলী ও ফারহানা, এবং জুনিয়র শিক্ষক সোনিয়া, জনি ও মাহবুবা। সাক্ষাৎকালে শিক্ষকরা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা ইউএনওর কাছে তুলে ধরেন। বিশেষ করে শিক্ষকদের বেতন-ভাতা, সরকারি সহযোগিতা এবং বিদ্যালয়টি এমপিওভুক্তির বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এ সময় ইউএনও ফয়সাল আহম্মেদ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, আপনাদের স্কুল সম্পর্কে আমি শুনেছি। স্কুলটি মোটামুটি ভালো। সরকার থেকে যদি সুযোগ-সুবিধা আসে, আমি সে বিষয়ে নজর দেব। আপনাদের সঙ্গে আমি আবারও বসব এবং স্কুল পরিদর্শন করব। পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের খোঁজখবর নেব। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতার মধ্যেও তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও পুনর্বাসনে কাজ করে যাচ্ছেন। সরকারি সহযোগিতা ও বিদ্যালয়টি এমপিওভুক্ত হলে শিক্ষক-শিক্ষার্থী উভয়েই উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তারা।
প্রতিবেদকের নাম 



















