Dhaka ০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার পুলিশের জালে তিন মাদক কারবারি, উদ্ধার ২০০ পিস ট্যাপেন্টাডল কোম্পানীগঞ্জে মাদ্রাসায় ভাঙচুরের খবর পেয়ে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ, আটক ৭ মান্দায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে ভাঙচুর, সহস্রাধিক কলাগাছ কাটার অভিযোগ কেরানীগঞ্জে রেল চলাচল শুরু, নতুন যাত্রাপথে যুক্ত হলো দক্ষিণাঞ্চল মাগুরা পুলিশ লাইনস স্কুলে এসএসসিতে শতভাগ সাফল্য, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে ৭ বছর পর আদালতের রায়ে ঢাক-ঢোল বাজিয়ে জায়গা ফিরে পেলেন আতাউর রহমান বন মামলা থেকে বাঁচতে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের জিম্মি করে উসমান গণির মিথ্যা মামলা ও চাঁদাবাজি ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচারের প্রতিবাদে নাগরপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন মনপুরা পার্কে কাশিমপুর বিএনপির মিলনমেলা, আনন্দ-উচ্ছ্বাসে দিনব্যাপী আয়োজন

মাগুরা পুলিশ লাইনস স্কুলে এসএসসিতে শতভাগ সাফল্য, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২২ সময় দেখুন

এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা : এসএসসি পরীক্ষা-২০২৬-এ শতভাগ সাফল্য অর্জন করায় মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাফল্য উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মাগুরা জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইনস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন মো. ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্ডার খায়রুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সহীলুদ্দীন এবং মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়ার পাশাপাশি তাদের সাফল্যের জন্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, মাগুরা পুলিশ লাইনস স্কুলটি জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় কিছুটা ব্যতিক্রম। এখানে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নির্দিষ্ট শৃঙ্খলা অনুসরণ করা হয়।

আরও পড়ুনঃ  নবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসা নিষিদ্ধ এবং শিক্ষকরা ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করেন না। ফলে শিক্ষার পরিবেশে শৃঙ্খলা বজায় থাকে। তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষায় মাগুরার সব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয় সেরা ফলাফল অর্জন করায় তিনি আনন্দিত। এ সাফল্যের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করে তিনি ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ফরিদপুরে শহরে পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করণ অভিযান অব্যাহত
Tag :
জনপ্রিয় পোস্ট

১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার

মাগুরা পুলিশ লাইনস স্কুলে এসএসসিতে শতভাগ সাফল্য, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেটের সময়: ০৮:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা : এসএসসি পরীক্ষা-২০২৬-এ শতভাগ সাফল্য অর্জন করায় মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাফল্য উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মাগুরা জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইনস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন মো. ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্ডার খায়রুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সহীলুদ্দীন এবং মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়ার পাশাপাশি তাদের সাফল্যের জন্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, মাগুরা পুলিশ লাইনস স্কুলটি জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় কিছুটা ব্যতিক্রম। এখানে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নির্দিষ্ট শৃঙ্খলা অনুসরণ করা হয়।

আরও পড়ুনঃ  নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক