
পারভেজ হাসান (শাওন) স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ,: গতকাল সোমবার ১০ আগস্ট ২০২৬ বিকালে কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ০৪নং ওয়ার্ডের চড়িয়াকোনা মৌজায় ২শতাংশ জায়গা আতাউর রহমানকে বুঝিয়ে দেন আদালতের প্রতিনিধিদল কটিয়াদী সিভিল জজ আদালতের সেই চূড়ান্ত রায় বাস্তবায়নের অংশ হিসেবে আজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জমিটি নিখুঁতভাবে পরিমাপ করেন। এরপর সীমানা নির্ধারণের জন্য লাল পতাকা গেড়ে দিয়ে ও ঢাক-ঢোল বাজিয়ে জায়গাটির বাদী আতাউর রহমানের পক্ষে ভূমির দখল ও নিয়ন্ত্রণ বুঝিয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নাজির—মো.জাহাঙ্গীর আলম, বাদী পক্ষের আতাউর রহমান, বিবাদী পক্ষের কামাল মিয়া ও কটিয়াদী মডেল থানার পুলিশ সদস্যবৃন্দসহ আদালতের অন্যান্য প্রতিনিধি দল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত ছিলেন। ভূমির মালিক আতাউর রহমান বলেন,
দীর্ঘদিন ৭ বছর পর আমি আমার জায়গায় আদালতের রায়ের মাধ্যমে বুঝে পেয়েছি। আমি আদালতের রায়ে সন্তুষ্ট ও আমি খুশী। এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা ও নাজির মো.জাহাঙ্গীর আলম আমাদের বলেন, আমরা এখানে মূলত আদালতের চূড়ান্ত আদেশটি শতভাগ বাস্তবায়ন করার জন্য এসেছি। কোর্ট কমিশনার এবং মামলার উভয় পক্ষের উপস্থিতিতে অত্যন্ত সুষ্ঠুভাবে জায়গা মেপে ও পতাকা দিয়ে সীমানা চিহ্নিত করে বাদীকে তা বুঝিয়ে দেওয়া হয়েছে।
প্রতিবেদকের নাম 


















