Dhaka ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ মানবাধিকার সংগঠক ও অসহায় পরিবারের পৈত্রিক সম্পত্তি ভূমিদস্যুর কবল থেকে বাঁচাতে উচ্চ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: ফখরুল অ্যালামনাই এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা কমিটি গঠিত ১৩২ মিলিয়ন ঘনফুট সরবরাহ বাড়লেও চট্টগ্রামে গ্যাস সংকট প্রকট ফ্যাসিবাদী লুটপাটের কবল থেকে রেহাই পায়নি অবসরপ্রাপ্ত শিক্ষকদের দুই তহবিল: প্রধানমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার সদস্য ধোপাছড়িতে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছাত্রনেতা আবদুল মান্নান রানা নীলফামারীর ডোমারে মানসিকভাবে অসুস্থ রাশেদা বেগম নিখোঁজ, ৫০ দিনেও মেলেনি সন্ধান ধুনটে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৩৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৩৫ সময় দেখুন

উপজেলা প্রতিনিধি মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)

চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে অশ্রুসিক্ত নয়নে মায়ের জানাজা ও দাফন সম্পন্ন করেছেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়র গোলাম হাসনাইন রাসেল। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে তার মা নুরজাহান রেখার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পার-ভাঙ্গুড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

মায়ের জানাজায় অংশ নিতে শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টার জন্য পুলিশি পাহারায় প্যারোলে মুক্তি পান কারাগারে থাকা রাসেল। মায়ের নিথর দেহ সামনে রেখে তাকে অশ্রুসিক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শেষবারের মতো মায়ের মুখ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

আরও পড়ুনঃ  জাতীয়তাবাদী শ্রমিক দল ধুনট সদর ইউনিয়ন শাখার কমিটি গঠন

রাসেলের মায়ের জানাজায় দল-মত নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। স্থানীয়দের হিসাবে, জানাজায় প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষের সমাগম হয়। বিশাল মাঠজুড়ে মানুষের উপস্থিতিতে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

জানাজার আগে রাসেলকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। নির্ধারিত সময়ের মধ্যে মায়ের জানাজা ও দাফন সম্পন্ন করার পর তাকে আবারও পুলিশি পাহারায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচারের প্রতিবাদে নাগরপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরজাহান রেখা। দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় দেড় মাস আগে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর জানাজায় অংশ নিতে না পারার আশঙ্কায় কান্নায় ভেঙে পড়েছিলেন রাসেল। একটি মামলায় আদালত থেকে জামিন পেলেও অন্য একটি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোয় তার কারামুক্তি আটকে যায়। পরে মানবিক বিবেচনায় মায়ের জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে করা প্যারোলের আবেদন মঞ্জুর হয়।

আরও পড়ুনঃ  বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী

জেলা প্রশাসনের অনুমতি অনুযায়ী শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ বিদায়ে অংশ নেন রাসেল। জানাজা ও দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে ফের কারাগারে নেওয়া হয়।

ছবি: মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে চার ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে অশ্রুসিক্ত নয়নে স্বজনদের সঙ্গে রাসেল।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল

আপডেটের সময়: ০১:৩৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

উপজেলা প্রতিনিধি মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)

চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে অশ্রুসিক্ত নয়নে মায়ের জানাজা ও দাফন সম্পন্ন করেছেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়র গোলাম হাসনাইন রাসেল। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে তার মা নুরজাহান রেখার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পার-ভাঙ্গুড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

মায়ের জানাজায় অংশ নিতে শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টার জন্য পুলিশি পাহারায় প্যারোলে মুক্তি পান কারাগারে থাকা রাসেল। মায়ের নিথর দেহ সামনে রেখে তাকে অশ্রুসিক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শেষবারের মতো মায়ের মুখ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

আরও পড়ুনঃ  মির্জা ফখরুলের রাষ্ট্রপতি মনোনয়নে ঠাকুরগাঁওয়ে উল্লাস, মিষ্টি বিতরণ

রাসেলের মায়ের জানাজায় দল-মত নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। স্থানীয়দের হিসাবে, জানাজায় প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষের সমাগম হয়। বিশাল মাঠজুড়ে মানুষের উপস্থিতিতে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

জানাজার আগে রাসেলকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। নির্ধারিত সময়ের মধ্যে মায়ের জানাজা ও দাফন সম্পন্ন করার পর তাকে আবারও পুলিশি পাহারায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচারের প্রতিবাদে নাগরপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরজাহান রেখা। দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় দেড় মাস আগে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর জানাজায় অংশ নিতে না পারার আশঙ্কায় কান্নায় ভেঙে পড়েছিলেন রাসেল। একটি মামলায় আদালত থেকে জামিন পেলেও অন্য একটি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোয় তার কারামুক্তি আটকে যায়। পরে মানবিক বিবেচনায় মায়ের জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে করা প্যারোলের আবেদন মঞ্জুর হয়।

আরও পড়ুনঃ  আটোয়ারীর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, সাবেক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ