Dhaka ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটোর লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ মানবাধিকার সংগঠক ও অসহায় পরিবারের পৈত্রিক সম্পত্তি ভূমিদস্যুর কবল থেকে বাঁচাতে উচ্চ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: ফখরুল অ্যালামনাই এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা কমিটি গঠিত ১৩২ মিলিয়ন ঘনফুট সরবরাহ বাড়লেও চট্টগ্রামে গ্যাস সংকট প্রকট ফ্যাসিবাদী লুটপাটের কবল থেকে রেহাই পায়নি অবসরপ্রাপ্ত শিক্ষকদের দুই তহবিল: প্রধানমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার সদস্য ধোপাছড়িতে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছাত্রনেতা আবদুল মান্নান রানা নীলফামারীর ডোমারে মানসিকভাবে অসুস্থ রাশেদা বেগম নিখোঁজ, ৫০ দিনেও মেলেনি সন্ধান

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার সদস্য

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম (ডোনার) এবং চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। আজ শনিবার (১৫ আগস্ট) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানো ও দলীয় সিদ্ধান্তের আলোকে চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। নতুন সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আমান উল্লাহ আমান একসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ছিলেন।

আরও পড়ুনঃ  ধোপাছড়িতে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছাত্রনেতা আবদুল মান্নান রানা

একই ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন ফরহাদ হালিম। আর মো. ইসমাইল জবিউল্লাহ বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর দলের জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তী সময়ে কয়েকজন সদস্যের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে স্থায়ী কমিটির কয়েকটি পদ শূন্য হয়। ধাপে ধাপে এসব পদে নতুন সদস্য যুক্ত করেছে বিএনপি। এবার একসঙ্গে চার নেতাকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো।

আরও পড়ুনঃ  গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
Tag :
জনপ্রিয় পোস্ট

নাটোর লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার সদস্য

আপডেটের সময়: ০৫:১৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম (ডোনার) এবং চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। আজ শনিবার (১৫ আগস্ট) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানো ও দলীয় সিদ্ধান্তের আলোকে চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। নতুন সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আমান উল্লাহ আমান একসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ছিলেন।

আরও পড়ুনঃ  প্রেসিডেন্ট পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

একই ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন ফরহাদ হালিম। আর মো. ইসমাইল জবিউল্লাহ বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর দলের জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তী সময়ে কয়েকজন সদস্যের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে স্থায়ী কমিটির কয়েকটি পদ শূন্য হয়। ধাপে ধাপে এসব পদে নতুন সদস্য যুক্ত করেছে বিএনপি। এবার একসঙ্গে চার নেতাকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো।

আরও পড়ুনঃ  জিতব কি হারব সেটা নয় প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচন চাই না: ১১ দলীয় জোট