Dhaka ১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাতীয়তাবাদী শ্রমিক দল ধুনট সদর ইউনিয়ন শাখার কমিটি গঠন পানছড়িতে কৃতিত্বের স্বীকৃতি, জিপিএ-৫ পাওয়া পাঁচ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর উচিৎ নয় : নাহিদ চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের, আহত ৫ মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র মান্দায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রসাদপুর বাজারে মোবাইল কোর্ট, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কুলাঙ্গার বাবা কারাগারে কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুর থেকে ‘পল্টু মিয়ার'(৫৭) ভাসমান মরদেহ উদ্ধার.! মেধা ও যোগ্যতার ভিত্তিতে আনসারে নিয়োগ, কালিয়াকৈরে ২৮তম সিপাহী রিক্রুটমেন্ট শুরু

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি মনোনয়নে ঠাকুরগাঁওয়ে উল্লাস, মিষ্টি বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২৬ সময় দেখুন

ওমর হাসনাত ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার খবরে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আনন্দ-উল্লাস করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও স্লোগান দিতে দেখা গেছে তাদের। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর ঠাকুরগাঁও শহরসহ বিভিন্ন উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তারা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করেন। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে মনোনয়নে শুধু ঠাকুরগাঁও নয়, সারাদেশের মানুষ আনন্দিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে রাজনীতি করেছেন এবং কারাবরণও করেছেন। তার ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি হিসেবে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে বলে মনে করেন তিনি।

আরও পড়ুনঃ  প্রিমিয়ার ইউনিভার্সিটিতে “মেন্টাল হেলথ ফেস্ট ২০২৬” অনুষ্ঠিত

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের মানুষের গর্ব। তার মনোনয়নের খবরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি। মির্জা ফখরুলের ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, এটি তাদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের মুহূর্ত। তবে এই আনন্দ শুধু পরিবারের নয়, ঠাকুরগাঁওয়ের প্রতিটি মানুষের। দীর্ঘদিন ধরে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মির্জা ফখরুল রাজনীতি করেছেন উল্লেখ করে তার জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা চান তিনি। এদিকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নের খবরে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দিনভর ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ-উল্লাস চলছে।

আরও পড়ুনঃ  কিশোরগঞ্জের কুলিয়ারচরে নানার বাড়িতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

জাতীয়তাবাদী শ্রমিক দল ধুনট সদর ইউনিয়ন শাখার কমিটি গঠন

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি মনোনয়নে ঠাকুরগাঁওয়ে উল্লাস, মিষ্টি বিতরণ

আপডেটের সময়: ০৫:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

ওমর হাসনাত ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার খবরে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আনন্দ-উল্লাস করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও স্লোগান দিতে দেখা গেছে তাদের। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর ঠাকুরগাঁও শহরসহ বিভিন্ন উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তারা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করেন। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে মনোনয়নে শুধু ঠাকুরগাঁও নয়, সারাদেশের মানুষ আনন্দিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে রাজনীতি করেছেন এবং কারাবরণও করেছেন। তার ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি হিসেবে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে বলে মনে করেন তিনি।

আরও পড়ুনঃ  দীঘিনালায় এসএসসি রেজাল্ট ভরাডুবি, দুই বিদ্যালয়ে সবাই ফেল

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের মানুষের গর্ব। তার মনোনয়নের খবরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি। মির্জা ফখরুলের ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, এটি তাদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের মুহূর্ত। তবে এই আনন্দ শুধু পরিবারের নয়, ঠাকুরগাঁওয়ের প্রতিটি মানুষের। দীর্ঘদিন ধরে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মির্জা ফখরুল রাজনীতি করেছেন উল্লেখ করে তার জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা চান তিনি। এদিকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নের খবরে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দিনভর ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ-উল্লাস চলছে।

আরও পড়ুনঃ  চৌদ্দগ্রামে ১২ ঘণ্টার ব্যবধানে গৃহবধূসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু