
মোঃ কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও জেলা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুটি ফিলিং ষ্টেশনে পেট্টোল ও ডিজেলে ওজনে কম দেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ অর্থদণ্ডের রায় দেন এবং তাৎক্ষনিক জরিমানার টাকা আদায় করেন।
দণ্ডপ্রাপ্ত দুটি ফিলিং ষ্টেশন হলো রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের মেসার্স ভাই ভাই ফিলিং ষ্টেশন এবং একই উপজেলার গোগর এলাকার আবদুর রাহিম ফিলিং স্টেশন। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান জানান, উপজেলার বেশ কয়েকটি ফিলিং ষ্টেশনের মেশিন আমরা চেক করেছি। এর মধ্যে নেকমরদ বাজারের মেসার্স ভাই ভাই ফিলিং ষ্টেশনে প্রতি ১০ লিটারে ২৩০ মিলি তেল ওজনে দেওয়ার প্রমাণ মিলেছে। অপরদিকে একই অবস্থা উপজেলার গোগর এলাকার আবদুর রাহিম ফিলিং স্টেশনে। ইচ্ছে করেই ফিলিং ষ্টেশনদুটি সব মেশিনে ওজনে কম দিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করছিল। দুজনকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় আমরা মাঠে কাজ করছি। এমন অভিযোগ অবগত করার আহ্বান জানান তিনি।
প্রতিবেদকের নাম 



















