Dhaka ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় বিজিবির গাড়িতে হামলা, ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী চাঁদপুরের বালিয়ায় গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগ,৫ গরুর মৃত্যু, অসুস্থ একাধিক ফরিদপুরে বিস্ফোরক মামলার আসামিসহ আটক ৪, দুজনের কারাদণ্ড ধামরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ২৮ নভেম্বর, জমে উঠেছে লড়াই নওগাঁর বদলগাছীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষা শুরু সাজাপ্রাপ্ত আবু সাঈদ গ্রেপ্তার, ১০ কোটি টাকা আত্মসাত সহ আছে ৬ মামলা অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বাবু, বৃষ্টিতে ফসলহানি: ঢাকা ও কেরানীগঞ্জে চড়া সবজি-চাল, স্বস্তি ডিম-মুরগিতে

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৪৫ সময় দেখুন

​আরিফুল ইসলাম সুমন ,স্টাফ রিপোর্টার: ‘স্বনির্ভর প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে। ​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ দুলাল হোসেন খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম এবং উপজেলা বন কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামানসহ আমন্ত্রিত অতিথিরা।

 

​কর্মসূচির শুরুতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​সভায় বক্তারা বলেন, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টির চাহিদা পূরণ এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই খাতের উৎপাদনশীলতা আরও বাড়াতে আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে গবাদিপশু পালন, রোগ প্রতিরোধ, উন্নত জাতের সম্প্রসারণ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে জোর দিতে হবে। একই সঙ্গে প্রান্তিক খামারিদের নিয়মিত প্রশিক্ষণ ও কারিগরি পরামর্শ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, খামারি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

টুঙ্গিপাড়ায় বিজিবির গাড়িতে হামলা, ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

আপডেটের সময়: ০৫:০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

​আরিফুল ইসলাম সুমন ,স্টাফ রিপোর্টার: ‘স্বনির্ভর প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে। ​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ দুলাল হোসেন খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম এবং উপজেলা বন কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামানসহ আমন্ত্রিত অতিথিরা।

আরও পড়ুনঃ  বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া।

 

​কর্মসূচির শুরুতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​সভায় বক্তারা বলেন, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টির চাহিদা পূরণ এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই খাতের উৎপাদনশীলতা আরও বাড়াতে আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে গবাদিপশু পালন, রোগ প্রতিরোধ, উন্নত জাতের সম্প্রসারণ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে জোর দিতে হবে। একই সঙ্গে প্রান্তিক খামারিদের নিয়মিত প্রশিক্ষণ ও কারিগরি পরামর্শ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, খামারি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  লালপুরে অবৈধভাবে ফসলি জমির উর্বর মাটি কাটার অভিযোগে ৩ জন আটক