Dhaka ০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁর বদলগাছীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষা শুরু, অংশ নিলেন ৬১৩ শিক্ষার্থী সাজাপ্রাপ্ত আবু সাঈদ গ্রেপ্তার, ১০ কোটি টাকা আত্মসাত সহ আছে ৬ মামলা অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বাবু, বৃষ্টিতে ফসলহানি: ঢাকা ও কেরানীগঞ্জে চড়া সবজি-চাল, স্বস্তি ডিম-মুরগিতে রাজশাহীতে আত্মগোপনে থাকা ককটেল বিস্ফোরণে আহত ব্যক্তি আটক মান্দায় ভ্যান নিয়ে বেরিয়ে নিখোঁজ, সকালে বাঁশঝাড়ে মিলল ১৬ বছরের সিয়ামের মরদেহ চট্টগ্রামের ছিনতাইকারীদের গ্যাং লিডার ইসমাইল হোসেন গ্রেফতার রূপসায় ইউএনও’র গাড়ি সংকটে ব্যাহত হচ্ছে প্রশাসনিক ও মাঠপর্যায়ের কার্যক্রম জামালপুরের মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত

নওগাঁর বদলগাছীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষা শুরু, অংশ নিলেন ৬১৩ শিক্ষার্থী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৪১ সময় দেখুন

মোঃ ফরহাদ হোসেন, স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলায় বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা মূল্যায়ন পরীক্ষা-২০২৬ শুরু হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ফরহাদ হোসেন জানান, এবারের পরীক্ষায় উপজেলার ১৯টি কিন্ডারগার্টেনের মোট ৬১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে। এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অভিভাবকরা জানান, তাদের সন্তানরা এ ধরনের মেধা মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা প্রতি বছর এ ধরনের পরীক্ষার আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ ইমাম মোশারফ। পরিদর্শনকালে তিনি বলেন, বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষা-২০২৬ সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এ সময় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অঞ্জন কুমার কুণ্ডু উপস্থিত ছিলেন।

পরীক্ষার হল সচিব হাফিজার রহমান বলেন, বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবছরই এ মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলার ১৯টি কিন্ডারগার্টেনের ৬১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতা এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

নওগাঁর বদলগাছীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষা শুরু, অংশ নিলেন ৬১৩ শিক্ষার্থী

নওগাঁর বদলগাছীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষা শুরু, অংশ নিলেন ৬১৩ শিক্ষার্থী

আপডেটের সময়: ০৩:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মোঃ ফরহাদ হোসেন, স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলায় বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা মূল্যায়ন পরীক্ষা-২০২৬ শুরু হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ফরহাদ হোসেন জানান, এবারের পরীক্ষায় উপজেলার ১৯টি কিন্ডারগার্টেনের মোট ৬১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

আরও পড়ুনঃ  ফরিদগঞ্জে সিআইপি কৃষক সংগ্রাম কমিটির কৃষক নেতা তবারক উল্যার মৃত্যুতে শোক সভা

প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে। এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অভিভাবকরা জানান, তাদের সন্তানরা এ ধরনের মেধা মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা প্রতি বছর এ ধরনের পরীক্ষার আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  আলীকদমের দুর্গম সীমান্তে ৫৭ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ‎

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ ইমাম মোশারফ। পরিদর্শনকালে তিনি বলেন, বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষা-২০২৬ সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এ সময় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অঞ্জন কুমার কুণ্ডু উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রায়পুর সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠিত