Dhaka ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে ৮৩ হাজার টাকার ভারতীয় অবৈধ তা-মা-কজাতদ্রব্য উদ্ধার ‎ ‎ ‎ পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন চান্দ্রা দঃ বালিয়ায় এম.এ.এন ফুটবল টুর্নামেন্ট ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ধুনটে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: ডা. শফিকুর রহমান মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫টি দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি গাজীপুরে হামলায় আহত ৯ আনসার সদস্যকে দেখতে হাসপাতালে মহাপরিচালক কাজিরহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান মৌসুমের শুরুতে আমন ধানের দরপতনে হতাশ পত্নীতলার কৃষকরা

অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৩০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৬১ সময় দেখুন

মোঃ ইসমাইল হোসেন: চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে একটি দেশীয় বন্দুক দিয়ে বিএনপি নেতা সামছুল আলম সহেলকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, পুলিশ প্রথমে এসে পুরো ঘর তল্লাশি করেও কিছু পায়নি। এমন শর্তে সাদাকাগজে সাক্ষরও নেয়। এরপর তারা চলেও যাচ্ছিল।

কিছুদূর গিয়ে মোবাইলফোনে কারো একজনের কল পেয়ে ফের ফিরে আসে পুলিশ। পরে ঘরের বাহিরে থাকা একটি টয়লেটের ছাদ থেকে অস্ত্রটি উদ্ধার করে তারা। পরে ওই অস্ত্র সহেলের বলে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার দেড়পাড়া এলাকায় কড়িম উদ্দিন মোল্লা বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলেনে বিএনপি নেতা সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা, প্রত্যক্ষদর্শী জেঠি ফাতেমা আক্তার, বোন দিলরোজ বেগম হাসি এসব অভিযোগ করেন।

তবে সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, অস্ত্র উদ্ধারসহ সহেলকে আমরা গ্রেপ্তার করেছি। তিনি কারাগারে আছেন। মামলাটি তদন্ত চলমান রয়েছে। অভিযোগ অনেক ধরণেরই থাকে। ফাঁসানো হয়েছে কি না তা তদন্ত শেষে বলা যাবে। পুলিশে চলে যাওয়ার পর ফের ফিরে আসা এবং মোবাইল কল নিয়ে জানতে চাইলে তিনি তদন্ত চলমান রয়েছে বলে দায়সারা বক্তব্য দেন।

ভুক্তভোগী সহেল চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও কড়িম উদ্দিন মোল্লা বাড়ির অগ্রণী ব্যাংকের সাবেক ম্যানেজার জাহাঙ্গীর আলমের ছেলে।

বিএনপি নেতা সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা ও প্রত্যক্ষদর্শী জেঠি ফাতেমা আক্তার জানায়, ২৩ নভেম্বর রাতে ঘরে দুই সন্তানসহ সহেল ও তার স্ত্রী আয়েশা ঘুমিয়ে ছিলেন। রাতে পুলিশ এসে দরজা খোলার জন্য চাপ সৃষ্টি করে। পুলিশের ডাকাডাকিতে কোনভাবেই তারা দরজা খুলছিলো না। পরে পাশের ঘর থেকে সহেলের জেঠি ফাতেমা এসে পুলিশ সদস্যদের আসার কারণ জানতে চায়। তারা ঘর তল্লাশি করবে জানায়, এতে তিনি তল্লাশির কারণও জানতে চান। কিন্তু পুলিশ কারণ বলেনি। পরে ফাতেমার আশ্বাসে সহেল দরজা খোলে। পুলিশ ঘর তল্লাশি করে কিছু না পেয়ে সাদা কাগজে উপস্থিত সবার সাক্ষর নিয়ে চলে যায়। কিছুদূর যেতেই পুলিশের দায়িত্বরত কর্মকর্তার মোবাইলফোনে কল আসে। এতে তারা ফের ফিরে এসে ঘরের বাহিরে পূর্ব পাশের টয়লেটের ছাদ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করে। ওই বন্দুক সহেলের দাবি করে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এসব ঘটনায় সোর্সকে আটক করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন স্বজনরা।

সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে বন্দুক দিয়ে ফাঁসানো হয়েছে। বন্দুকটি তার নয়, সে কখনো কোন খারাপ কাজের সঙ্গে জড়িত হয়নি। আমার দুটি সন্তান নিয়ে এখন আমি খুব আতঙ্কে রয়েছি। আমরা অসহায় হয়ে পড়েছি।

সহেলের জেঠি ফাতেমা আক্তার বলেন, সহেলের সঙ্গে কয়েকজনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে সেখান থেকেই ষড়যন্ত্র করে কেউ তাকে ফাঁসিয়ে দিয়েছে। কারণ পুলিশ চলে যাচ্ছিল, সেখান থেকে মোবাইলফোনে কল পেয়ে ফের ফিরে এসে তারা টয়লেটের ছাদ থেকে বন্দুকটি উদ্ধার করে। কেউ আগ থেকেই সেখানে বন্দুকটি রেখেছিল, পরে পুলিশকে তথ্য দিয়ে সহেলকে ফাঁসিয়ে দিয়েছে।

সহেলের জেঠাতো বোন দিলরোজ বেগম হাসি বলেন, আমার ভাইকে ফাঁসানো হয়েছে। যাবার সময় তিনি জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই তাকে ফাঁসানো হয়েছে।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ জানায়, সহেল ওয়ার্ড বিএনপির নেতা। তার আচার-আচরণে কখনো কোন খারাপ কিছু দেখা যায়নি। যে কোন কারণে তাকে ফাঁসানো হয়েছে। ঘটনাটি অধিকতর তদন্ত করার দাবি জানান তারা।

Tag :
জনপ্রিয় পোস্ট

কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে ৮৩ হাজার টাকার ভারতীয় অবৈধ তা-মা-কজাতদ্রব্য উদ্ধার ‎ ‎ ‎

অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেটের সময়: ০৩:৩০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মোঃ ইসমাইল হোসেন: চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে একটি দেশীয় বন্দুক দিয়ে বিএনপি নেতা সামছুল আলম সহেলকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, পুলিশ প্রথমে এসে পুরো ঘর তল্লাশি করেও কিছু পায়নি। এমন শর্তে সাদাকাগজে সাক্ষরও নেয়। এরপর তারা চলেও যাচ্ছিল।

কিছুদূর গিয়ে মোবাইলফোনে কারো একজনের কল পেয়ে ফের ফিরে আসে পুলিশ। পরে ঘরের বাহিরে থাকা একটি টয়লেটের ছাদ থেকে অস্ত্রটি উদ্ধার করে তারা। পরে ওই অস্ত্র সহেলের বলে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার দেড়পাড়া এলাকায় কড়িম উদ্দিন মোল্লা বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলেনে বিএনপি নেতা সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা, প্রত্যক্ষদর্শী জেঠি ফাতেমা আক্তার, বোন দিলরোজ বেগম হাসি এসব অভিযোগ করেন।

তবে সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, অস্ত্র উদ্ধারসহ সহেলকে আমরা গ্রেপ্তার করেছি। তিনি কারাগারে আছেন। মামলাটি তদন্ত চলমান রয়েছে। অভিযোগ অনেক ধরণেরই থাকে। ফাঁসানো হয়েছে কি না তা তদন্ত শেষে বলা যাবে। পুলিশে চলে যাওয়ার পর ফের ফিরে আসা এবং মোবাইল কল নিয়ে জানতে চাইলে তিনি তদন্ত চলমান রয়েছে বলে দায়সারা বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  ধুনটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভুক্তভোগী সহেল চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও কড়িম উদ্দিন মোল্লা বাড়ির অগ্রণী ব্যাংকের সাবেক ম্যানেজার জাহাঙ্গীর আলমের ছেলে।

বিএনপি নেতা সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা ও প্রত্যক্ষদর্শী জেঠি ফাতেমা আক্তার জানায়, ২৩ নভেম্বর রাতে ঘরে দুই সন্তানসহ সহেল ও তার স্ত্রী আয়েশা ঘুমিয়ে ছিলেন। রাতে পুলিশ এসে দরজা খোলার জন্য চাপ সৃষ্টি করে। পুলিশের ডাকাডাকিতে কোনভাবেই তারা দরজা খুলছিলো না। পরে পাশের ঘর থেকে সহেলের জেঠি ফাতেমা এসে পুলিশ সদস্যদের আসার কারণ জানতে চায়। তারা ঘর তল্লাশি করবে জানায়, এতে তিনি তল্লাশির কারণও জানতে চান। কিন্তু পুলিশ কারণ বলেনি। পরে ফাতেমার আশ্বাসে সহেল দরজা খোলে। পুলিশ ঘর তল্লাশি করে কিছু না পেয়ে সাদা কাগজে উপস্থিত সবার সাক্ষর নিয়ে চলে যায়। কিছুদূর যেতেই পুলিশের দায়িত্বরত কর্মকর্তার মোবাইলফোনে কল আসে। এতে তারা ফের ফিরে এসে ঘরের বাহিরে পূর্ব পাশের টয়লেটের ছাদ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করে। ওই বন্দুক সহেলের দাবি করে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এসব ঘটনায় সোর্সকে আটক করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন স্বজনরা।

আরও পড়ুনঃ  হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে বন্দুক দিয়ে ফাঁসানো হয়েছে। বন্দুকটি তার নয়, সে কখনো কোন খারাপ কাজের সঙ্গে জড়িত হয়নি। আমার দুটি সন্তান নিয়ে এখন আমি খুব আতঙ্কে রয়েছি। আমরা অসহায় হয়ে পড়েছি।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় আপত্তিকর ভিডিওর ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার ;১