Dhaka ০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে অস্থিরতা সৃষ্টির যে কোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী  নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ধামরাই প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক মাসুদ, সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ জয়,প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আমিন আ.লীগের ৫২ নেতাকর্মীসহ ঢাকায় ৫৫০ জন গ্রেপ্তার: ডিএমপি ধুনটে বিস্ফোরক মামলায় সাবেক যুবলীগ নেতা কারাগারে ​ রূপসায় নৈহাটি মাদ্রাসায় বার্ষিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত মান্দায় আমন ধান-চাল সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১ হাজার ৪২ মেট্রিক টন সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে তিন বাসে আগুন কাউনিয়ায় আওয়ামীলীগকে সংঘটিত করা যুবলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার কবি নেহাল হাফিজের প্রথম মৃত্যুবার্ষিকীতে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে আলোচনা ও দোয়া

সাজাপ্রাপ্ত আবু সাঈদ গ্রেপ্তার, ১০ কোটি টাকা আত্মসাত সহ আছে ৬ মামলা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৩৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৩৮ সময় দেখুন

মোহাম্মদ ইয়াসিন,সাভার: সাভারে ৬টি মামলায় সাজাপ্রাপ্ত ও সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মো. আবু সাঈদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার মডেল থানাধীন আমিন বাজার পুলিশ ক্যাম্পের একটি দল গুলশান বউ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আমিন বাজার পুলিশ ক্যাম্পের এসআই জাকির আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ওই এলাকার একটি পান-সুপারির দোকানে ব্যবসা পরিচালনারত অবস্থায় আবু সাঈদকে আটক করা হয়। তিনি সাভারের আমিন বাজার ইউনিয়নের হিজলা গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একসময় আবু সাঈদের ৪ থেকে ৫টি ইটভাটা ছিল। ওই ব্যবসার সুবাদে ইটের দাদন বাবদ মোটা অঙ্কের লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে আমিন বাজার ইউনিয়নের শত শত মানুষের কাছ থেকে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা সংগ্রহ করেন তিনি। পরে টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর ব্যবসা গুটিয়ে ২০১৯ সাল থেকে আত্মগোপনে চলে যান।

ভুক্তভোগীরা পাওনা টাকা ফেরত না পেয়ে তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ৬টি মামলায় আদালত তাকে সাজা দেন। এ ছাড়া অন্যান্য মামলায়ও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের অভিযানে গ্রেপ্তার হলেন আবু সাঈদ। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয় পোস্ট

দেশে অস্থিরতা সৃষ্টির যে কোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

সাজাপ্রাপ্ত আবু সাঈদ গ্রেপ্তার, ১০ কোটি টাকা আত্মসাত সহ আছে ৬ মামলা

আপডেটের সময়: ০৩:৩৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মোহাম্মদ ইয়াসিন,সাভার: সাভারে ৬টি মামলায় সাজাপ্রাপ্ত ও সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মো. আবু সাঈদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার মডেল থানাধীন আমিন বাজার পুলিশ ক্যাম্পের একটি দল গুলশান বউ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আমিন বাজার পুলিশ ক্যাম্পের এসআই জাকির আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ওই এলাকার একটি পান-সুপারির দোকানে ব্যবসা পরিচালনারত অবস্থায় আবু সাঈদকে আটক করা হয়। তিনি সাভারের আমিন বাজার ইউনিয়নের হিজলা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের ছিনতাইকারীদের গ্যাং লিডার ইসমাইল হোসেন গ্রেফতার

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একসময় আবু সাঈদের ৪ থেকে ৫টি ইটভাটা ছিল। ওই ব্যবসার সুবাদে ইটের দাদন বাবদ মোটা অঙ্কের লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে আমিন বাজার ইউনিয়নের শত শত মানুষের কাছ থেকে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা সংগ্রহ করেন তিনি। পরে টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর ব্যবসা গুটিয়ে ২০১৯ সাল থেকে আত্মগোপনে চলে যান।

আরও পড়ুনঃ  ফরিদগঞ্জে সিআইপি কৃষক সংগ্রাম কমিটির কৃষক নেতা তবারক উল্যার মৃত্যুতে শোক সভা

ভুক্তভোগীরা পাওনা টাকা ফেরত না পেয়ে তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ৬টি মামলায় আদালত তাকে সাজা দেন। এ ছাড়া অন্যান্য মামলায়ও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের অভিযানে গ্রেপ্তার হলেন আবু সাঈদ। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  ধামরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ২৮ নভেম্বর, জমে উঠেছে লড়াই